সরকারি হাসপাতালে পুলিশের ‘দাদাগিরি’, পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতেই রোগীর পরিবারকে লাঠিপেটা, মারের হাত থেকে রেহাই পেলেন না রোগীও

Police allegedly lashed out patients family: সরকারি হাসপাতাল থেকে মাঝেমধ্যেই নানান ধরণের অভিযোগ উঠে আসেই। এর মধ্যে চিকিৎসা পরিষেবার অভিযোগ অন্যতম। রাজ্যের সরকারি হাসপাতালগুলির স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বারবার প্রশ্ন উঠেছে নানান মহলে। রোগীর ঠিকঠাক চিকিৎসা না পাওয়া থেকে শুরু করে ভুল চিকিৎসার কারণে মৃত্যু, এমন ঘটনা নতুন নয়। এবার সরকারি হাসপাতাল থেকে উঠে এল পুলিশের দাদাগিরির অভিযোগ (Police allegedly lashed out patients family)

কী ঘটেছে ঘটনাটি (Police allegedly lashed out patients family)?

এই ঘটনাটি ঘটেছে ন্যাশানাল মেডিক্যাল কলেজে। সেখানেই রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোগীর পরিজনরা। তা নিয়ে নার্সের সঙ্গে বচসা থেকে শুরু হয় তুমুল হট্টগোল। তা জেনে পুলিশ হাসপাতালে পৌঁছয়। সেখানেই রোগীর পরিবারের উপর লাঠি চালানো হয়েছে বলে অভিযোগ (Police allegedly lashed out patients family)। এমনকি, পুলিশের এই লাঠির প্রহার থেকে রেহাই পেলেন না খোদ রোগীও।

জানা গিয়েছে, বুকে ব্যাথা নিয়ে ন্যাশানাল মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন শাহনাজ বেগম নামের এক রোগী। এমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি।  রোগীর পরিবার সূত্রে খবর, গতকাল, রবিবার তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। অভিযোগ, এরপর থেকেই রোগীর হাত ফুলতে শুরু করে।

এমন অবস্থায় রোগীর মেয়ে কর্তব্যরত নার্সকে প্রশ্ন করেন, তাঁর মায়ের হাত কেন এভাবে ফুলে গিয়েছে? তিনি হাত তুলতে পারছেন না কেন? অভিযোগ, সেকথা শুনে নার্স পাল্টা বলেন, “সরকারি হাসপাতালে এসেছেন কেন? এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না”। রোগীর মেয়ে পাল্টা আবার বলেন, “আপনি কিছুই বলতে পারছেন না কেন? তাহলে এখানে রয়েছেন কেন আপনি”?

অভিযোগ, একথা শোনার পরই কর্তব্যরত নার্স বেজায় চটে যান। এই নিয়ে শুরু হয় বচসা। ওয়ার্ডের মধ্যেই শুরু হয় হট্টগোল। ঝামেলার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। কিন্তু অভিযোগ, পুলিশ রোগীর পরিবারের কোনও কথা কানেই তোলে নি। লাঠিপেটা শুরু করে তারা (Police allegedly lashed out patients family)। সিভিক ভলান্টিয়াররাও লাঠি চালায় বলে দাবী রোগীর পরিবারের। পুলিশের লাঠিচার্জ থেকে বাদ পড়েন নি খোদ রোগীও। এই ঘটনায় আজ, সোমবার এমএসভিপি’র অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার, এমনটাই খবর।  

RELATED Articles