তৃণমূল নেতাকে খুনের দায়ে পুলিস হেফাজতে একদা অনুব্রত ঘনিষ্ঠ মনিরুলের দাদা

গত ৪ঠা জুলাই লাভপুরের ভাটরা গ্রামে খুন হন এক তৃণমূল নেতা, যার নাম সহদেব বাগদি। এই খুনের ঘটনায় অভিযুক্ত মণিরুল ইসলামের দাদা আনারুল ইসলামকে বোলপুর থেকে গ্রেফতার করল পুলিশ। তাঁকে শুক্রবার বোলপুর মহকুমা আদালতে তোলা হলে, বিচারে তাঁর ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত।

বোলপুরের কাশিপুর থেকে লাভপুর থানার পুলিশ আনারুল ইসলামকে গ্রেফতার করে। লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের ভাটরা গ্রামের বাসিন্দা ছিলেন তৃণমূল নেতা সহদেব বাগদি। গত ৪ঠা জুলাই গ্রামের বাইরে তাঁর মরদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

প্রসঙ্গত, আনারুল ইসলামের দোষের তালিকা এত ছোটো নয়। ২০১০ সালে বালিরঘাটের দখলদারিকে কেন্দ্র করে একই পরিবারের তিন ভাইকে খুন করে মণিরুল ইসলাম ও তাঁর দাদা আনারুল ইসলাম। শোনা যায়, ওই ৩ জন সিপিআইএম এর সমর্থক ছিলেন। এমনকি মণিরুল ইসলাম এক সময় তৃণমূলেই ছিলেন, এবং অনুব্রত মণ্ডলের বিশেষ ঘনিষ্ঠও ছিলেন। পরে মণিরুল ইসলাম বিজেপিতে যোগ দেন।

RELATED Articles

Leave a Comment