ভাইপোকে খুন করে রান্নাঘরে লুকিয়ে রাখল পিসি, হত্যাকাণ্ডের কিনারা করতে নাজেহাল পুলিশ 

শেষমেশ খুনের কিনারা করল পুলিশ। দীর্ঘ ১৫ দিন পর শিশু হত্যার রহস্য উদ্ঘাটন করল অণ্ডাল পুলিশ। সাত বছরের শিশু সৌরভ বাউরীর পিসি হত্যা করে রান্নাঘরে লুকিয়ে রেখেছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, খেলার ছলে নিজের পিসিকে উত্যক্ত করার পরিণামে সৌরভকে হত্যা করা হয়।বুধবার রাতে যশোদা বাউরী, উমেশ বাউরী, রোহন বাউরী ও গণেশ বাউরী নামে একই পরিবারের চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, ঘটনার দিন সৌরভ তার সমবয়সী ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। নিজের বাড়ির অনতি দূরেই খুড়তুতো পিসি ও বাকি অভিযুক্তদের বাড়ি। খেলার সময় সময় ধৃত যশোদা বাউরীকে সৌরভ উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। ঠিক সেইসময় রেগে গিয়ে যশোদা সৌরভকে ইঁট ছুঁড়ে মারে। সৌরভ মাটিতে লুটিয়ে পড়ে। ভয় পেয়ে ওই মহিলা সৌরভকে নিজের বাড়ি নিয়ে যায়। এবং রান্না ঘরে লুকিয়ে রাখেন।

গত ৬ জুলাই অণ্ডালের মাধবপুর কোলিয়ারী এলাকার বাসিন্দা সৌরভ বাউরী নামে এক শিশু নিখোঁজ হয়ে যায়। ৪ দিন পরে এলাকার জঙ্গল থেকে শিশুটির ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। সেই সময় পরিবার খুন বলে দাবি করে।

সাত বছরের শিশু সৌরভ বাউরীর খুনের কিনারা হ’ল বুধবার, ঘটনার ১৫ দিন পর। পুলিশ ঘটনার তদন্তে নেমে এদিন চারজন অভিযুক্তকে গ্রেফতার করে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর