‘জিম একটা ন্যাকামি.. আমার কারোর কাছে ক্ল্যারিফিকেশন দেওয়ার প্রয়োজন নেই’, সাক্ষাৎকারে অকপট উত্তর সৌমিতৃষার

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। মিঠাই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন কেড়েছেন। ‌পর্দার মিঠাই (Soumitrisha Kundu) এখন হয়ে উঠেছেন পর্দার রুমি, যেন সবার অলক্ষ্যেই তিনি দর্শকদের মন জয় করে আসছেন একের পর এক নতুন কাজ দিয়ে। ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন বড় পর্দার জন্য। প্রধান ছবিতে অভিনয়ের পর এবার আরও এক নতুন কাজ অভিনেত্রীর হাতে। সৌরভ দাস এর বিপরীতে নজর কাটতে চলেছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। আজ সোমবার ১৩ই মে থেকে শুরু হল সৌমিততৃষার নতুন ছবির কাজ। সোশ্যাল মিডিয়া সেই খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে খোলামেলা আড্ডায় বসে ছিলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। অনেক সময় অহংকারী তকমা জুটেছে অভিনেত্রীর কপালে। এই প্রসঙ্গে সৌমিতৃষা (Soumitrisha Kundu) বলেছেন, “আমার মনে হয় সময়টা পাল্টে যায়, মানুষ একই থাকে। শুধুমাত্র খারাপ সময়ই যে মানুষ মানুষকে চিনতে পারে তা নয়। ভালো সময় মানুষ মানুষকে চিনতে পারে। সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ। খুব সহজেই সিঁড়ি দিয়ে না উঠে যদি কেউ লিফটে উঠে চলে যেতে পারে তাহলে তবে বোধহয় তাকে অহংকার বলে। আর যারা স্ট্রাগল করে করে একটা ছোট্ট জায়গা তৈরি করে, তাদের জীবনে কখনো অহংকার আসে না তারা জানে তারা কত ছোট থেকে কাজ শুরু করেছে। আমি তাদেরই একজন। যারা আমাকে চেনে তারা আমাকে জানে আমার কোথাও ক্ল্যারিফিকেশন দেওয়ার দরকার নেই।”

অভিনেত্রী (Soumitrisha Kundu) আরো বলেছেন, “তুমি যদি ভালো সময় পরিবর্তন হও তাহলে লোকে বলবে তুমি অহংকারী। খারাপ সময় যদি তুমি চেঞ্জ হও, তাহলে লোকে বলবে ও মানুষ চিনতে শিখল।” সেলিব্রেটি হিসেবে কি লাইফস্টাইল পরিবর্তন হয়েছে অভিনেত্রী এ প্রসঙ্গে তিনি বলছেন, “আমি যতদিন মানুষের ভালোবাসা পাচ্ছি সেটাকে যদি সেলিব্রেটি বলে, তাহলে হয়তো সেলিব্রেটি হয়েছি। প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে সেটাই আমার বড় অহংকার। আমি পরিস্থিতি বুঝতে শিখছি। সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিচ্ছি। নিজেকে আমি আপগ্রেড করছি।”

সেলিব্রেটি হয়েছে কি ডায়েট কন্ট্রোল করেন এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী (Soumitrisha Kundu) জানান, “আমার একটা গুণ আছে, আমার খাওয়াই জীবন। ভাবি ডায়েট করব কিন্তু তারপর সেটা আর হয়ে ওঠে না। যখন দেখি খুব মডেল লাইনে চলে গেছে তখন মিষ্টিগুলোকে বাদ দিয়ে দিই। জিম আমি একমাস জয়েন করেছিলাম সেটা পুরোই ন্যাকামি, আমার দ্বারা হয়নি। আমি বুঝে বেরিয়ে এসেছি এটা আমার জন্য নয়।”

বলিউড থেকে অফার পেলে কি করবেন সৌমিতৃষা (Soumitrisha Kundu) এর উত্তরে তিনি বলেন, “একটা হিন্দি ধারাবাহিকের কথা ছিল সেইসময় সেটা হয়ে ওঠেনি করা। এখনো আর কোন অফার আসেনি তেমন। তামিল ও তেলেগু ধারাবাহিকের অফার এসেছিল তবে আমি সেটা করতে পারেনি প্রধান সিনেমার শুটিং এর জন্য। তবে আমি বাংলা সিরিয়ালের ফিরতে হলে অবশ্যই একটু সময় নেব। মিঠাই যেমন মানুষের মনে গেঁথে আছে, ছোট পর্দায় আমাকে ঢুকতে হলে নতুন করে আবার শুরু করতে হবে।”

RELATED Articles