নতুন মাসের শুরুতেই এল বড় সুখবর। এক লাফে ১৭১.৫০ টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। আর এর জেরে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। আজ, সোমবার অর্থাৎ ১লা মে থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে।
তবে এই যে দাম কমেছে তা শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য। বাণিজ্যিক ক্ষেত্রে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি ও শিল্পের ক্ষেত্রে ব্যবহৃত আরএসপি- এই দুই ধরণের গ্যাস সিলিন্ডারেরই দাম কমেছে। তবে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে। সেখানে কোনও দাম কম হয়নি।
বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের কলকাতায় বর্তমান দাম ছিল ২,১৩২ টাকা। এই দুই ধরনের গ্যাস সিলিন্ডারেরই দাম ১৭১.৫০ টাকা কমছে। ফলে কলকাতায় বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজির LPG ও RSP গ্যাস সিলিন্ডারের নতুন দাম কমে দাঁড়াল ১,৯৬০.৫০ টাকা।
আজ, ১ মে থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। তবে গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমছে না। তা অপরিবর্তিত থাকছে। অর্থাৎ ১৪.২ কেজি গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম থাকছে ১,১২৯ টাকা।
প্রসঙ্গত, গত ১ এপ্রিলও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। সেই সময় এই গ্যাস সিলিন্ডারের দাম কমে ৮৯.৫০ টাকা। তবে গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই ছিল সেই সময়ও। আর এবারও এক ধাক্কায় ১৭১ টাকা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও, গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দামে কোনও হেরফের হল না।
তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার জেরে একদিকে যেমন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটল, তেমনই আবার মধ্যবিত্তরাও খানিক স্বস্তি পেল। কারণ মধ্যবিত্তদের মধ্যে অনেকেই হোটেল বা রেস্তোরাঁর ব্যবসার সঙ্গে যুক্ত। আর গ্যাস সিলিন্ডারের দাম কমার জেরে খাবারের দামও বাড়বে না, এর জেরে স্বস্তিতে থাকবেন মধ্যবিত্তরা। তবে যতই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমুক, গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম কবে আদৌ কমে, সেই প্রহরই এখন গুনছে মধ্যবিত্তরা।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!