পুজোর জন্য এখনই কিনে রাখুন বিলিতি ম’দের বোতল, এই তারিখের পরই চড়চড়িয়ে বেড়ে যাবে দাম

গত সপ্তাহেই রাজ্য আবগারি দফতর জানিয়েছিল যে আগামী ১৫ই সেপ্টেম্বরের পর রাজ্যে বিলিতি ম’দের দাম বাড়বে। রাম থেকে শুরু করে হুইস্কি, জিন, ভদকা সবকিছুরই দাম বাড়ার কথা জানানো হয়। তবে এবার একটু স্বস্তিতে সুরাপ্রেমীরা। আবগারি দফতর জানাল যে পুজোর আগে রাজ্যে ম’দের দাম বাড়ছে না। পুজো মিটলে দাম বাড়ানো হবে বলেই মনে করা হচ্ছে।

গত বছরের শেষের দিকে করে ম’দের দাম অনেকটাই কমে গিয়েছিল। গত বছরের ১৬ই নভেম্বর ভারতে তৈরি বিলিতি ম’দের দাম কমানো হয়। সেই দামই আগামী ১৫ই সেপ্টেম্বরের পর বাড়ানো হবে বলে জানিয়েছিল আবগারি দফতর।

সূত্রের খবর। বেশ কিছুদিন ধরেই ম’দ উৎপাদনকারীরা দাম বাড়ানোর কথা বলছিলেন। তবে বাজার পড়ে যাওয়ার সম্ভাবনায় আবগারি দফতর তাতে অনুমতি দেয়নি। এবার সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। রাজ্যের সব উৎপাদনকারীকেই তাদের নিজস্ব ব্র্যান্ডের উৎপাদনমূল্য কতটা বাড়বে, তা জানাতে বলা হয়েছিল। সেই ভিত্তিতেই নতুন দাম ঠিক করা হবে বলে জানানো হয়। এও জানানো হয় যে গত নভেম্বরের আগে ম’দের যতটা দাম ছিল, এবার ততটা দাম বাড়ানো হবে না।

হঠাৎ ম’দের দাম বেড়ে গেলে বিক্রি কমে যাবে, সেই আশঙ্কা থেকেই কী আপাতত দামবৃদ্ধি স্থগিত রাখা হল? এই বিষয়ে আবগারি দফতরের এক কর্তা জানান, “পুজোয় সময় মদের চাহিদা বেশি থাক। সেই সময় একটু বেশি টাকা মানুষ খরচ করেই থাকেন। সেটা সমস্যার নয়। সমস্যাটা হল নতুন দামের ম’দ দোকানে দোকানে পৌঁছে দেওয়া নিয়ে। এখনও বহু দোকানেই বর্তমান দামের ম’দের স্টক রয়েছে। সেটা শেষ না হওয়া পর্যন্ত আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হল”। পুজো মিটে গেলে সামনের মাসের মাঝামাঝি সময়ে ম’দের দাম বাড়ানো হবে বলে জানিয়েছে আবগারি দফতর।

RELATED Articles