আমরা আমাদের জীবনের নানান ক্ষেত্রে চাণক্য নীতি হামেশাই মেনে চলি। আমাদের জীবনে কী করা উচিত, কী করা উচিত নয়, সেই বিষয়ে সুস্পষ্ট উপদেশ ও পরামর্শ দিয়ে গিয়েছেন চাণক্য। তিনি একাধারে যেমন অর্থনীতিবিদ, তেমনই আবার কূটনীতিক, মহাপণ্ডিত ও দার্শনিকও বটে। তাঁর নানান পরামর্শ আজও আমাদের জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক।
একজন মানুষের ব্যবহার ও কথাবার্তা দিয়েই বোঝা যায় যে সেই মানুষটির চরিত্র কেমন। সব মহিলারাই নিজেদের জীবনে এমন একজন পুরুষ চান, যার মধ্যে বিশেষ কিছু গুণাবলী রয়েছে। চাণক্য বলে গিয়েছেন পুরুষদের ঠিক কোন গুণগুলির প্রতি মহিলারা আকৃষ্ট হন। জেনে নেওয়া যাক কী সেই গুণগুলি-
সততা
চাণক্যের কথায়, যে ব্যক্তি তাঁর আচার-ব্যবহার ও মানসিকতায় সৎ নন, মহিলারা তেমন পুরুষকে পছন্দ করেন না। কারণ কোনও সম্পর্কের মূল ভিত্তিই হল সততা। যে সম্পর্কের মধ্যে সততা নেই, সেই সম্পর্কের কোনও মূল্যও নেই। সেই সম্পর্ক স্থায়ী হতে পারে না। সৎ ব্যক্তি কখনও নিজের প্রেমিকা বা স্ত্রীকে ঠকাবেন না। আর তাই সৎ পুরুষের প্রতি মহিলারা আকৃষ্ট হন বেশি।
সুন্দর ব্যবহার
পুরুষদের সুন্দর নম্র ব্যবহার মহিলাদের খুবই পছন্দের। যে পুরুষের ব্যবহার সুন্দর, তিনি মনের দিক থেকেও সুন্দর। তাই এই ভদ্র পুরুষদের প্রতি আকৃষ্ট হন মহিলারা। নিজের সুন্দর কথা দিয়ে এরা মহিলাদের হৃদয় জয় করে নেন এই সব পুরুষ। অন্যদিকে, যে পুরুষদের ব্যবহার রুক্ষ, কর্কশ, তাঁদের থেকে দূরেই থাকতে চান মহিলারা।
ভুল করলে ক্ষমা চাওয়ার ক্ষমতা
আমরা সকলেই কমবেশি ভুল করে থাকি। কিন্তু তিনিই আদর্শ মানুষ, যিনি নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে পারেন। আমরা অনেকেই ভুল করার পরও নিজের ইগোর কারণে ক্ষমা চাইতে ইতস্তত বোধ করি। তবেযে পুরুষ নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে কুণ্ঠা বোধ করেন না, মহিলারা সেই পুরুষদের প্রতি সহজেই আকৃষ্ট হন।
ভালো শ্রোতা
আমরা সকলেই কথা বলতে ভালোবাসি। আর মহিলারা কথা একটু বেশিই বলে থাকেন। কিন্তু সেই কথা মন দিয়ে শোনার মানুষ কী আদৌ মেলে? তাই যে পুরুষরা ভালো শ্রোতা হন, তাঁকে মহিলারা সহজেই পছন্দ করেন। মহিলারা এমন পুরুষ পছন্দ করেন যারা তাঁর কথা মন দিয়ে ধৈর্য ধরে শুনবেন।





