Price of Liquor is Increasing: গত মাসেই ঘোষণা করা হয়েছিল যে পুজোর আগেই বাংলায় মদের দাম বাড়বে। সেই নিয়ে বেশ মন খারাপ সুরাপ্রেমীদের। তবে কবে কতটা দাম বাড়ছে মদের, তা এখনও নিশ্চিত নয় (Price of Liquor is Increasing)। এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। ফলে পুরনো দামে মদ কিনে স্টক করে রাখতে চাইছেন সুরাপ্রেমীরা।
গত মাসেই এক বৈঠকে মদের দাম বৃদ্ধি নিয়ে কথা হয়। এরপরই জানা যায় বাংলায় দাম বাড়ছে মদের। মদ বিক্রেতাদের মতে, চলতি মাসের প্রথ সপ্তাহেই হয়ত বিজ্ঞপ্তি প্রকাশ খবে যে কবে থেকে দাম বাড়ছে মদের। ১৪ থেকে ১৫ আগস্টের মধ্যে বাড়তে পারে দাম (Price of Liquor is Increasing)।
আর সেই কারণেই এবার পুরনো দামে মদ কিনে স্টক করে রাখতে চাইছেন অনেকেই। এর জেরে মদের দোকানে দেখা যাচ্ছে সুরাপ্রেমীদের উপচে পড়া ভিড়। বিয়ার থেকে শুরু করে নামীদামী বিদেশী মদ কিনে রাখছেন তাঁর (Price of Liquor is Increasing)। এক মদ বিক্রেতা বলছেন, “যে ব্যবসায়ীর যেমন ক্ষমতা তিনি তেমন মদ স্টক করে রাখছেন। কারও ১ কোটির ক্ষমতা থাকলে ১ কোটির তুলছেন, কেউ আবার ৫০ লক্ষ টাকার”।
এমনটা হলে তো তাহলে কালোবাজারি সম্ভাবনাও বাড়বে। তবে বিক্রেতার কথায়, “সে চান্স খুবই কম। দোকানে তো হবেই না। পুরনো প্রিন্টে মদ কিনলে আমাদের পুরনো প্রিন্টেই বিক্রি করতে হবে”।
মদের দাম বৃদ্ধি নিয়ে UDC ওয়াইন শপের ম্যানেজার নীল মাশান্তা বলছেন, “আমি যা শুনেছি তাতে ৭৫০ মিলি লিটারের বোতলে ৩০ টাকা, ৩৭৫ মিলি লিটারের ২০ টাকা ও ১৮০ মিলি লিটারের বোতলে ১০ টাকা পর্যন্ত দাম বাড়বে। এবার এটাই যা বাড়বে এমনটা তো নয়। ১০ টাকাটা ১২ থেকে ১৫ টাকা পর্যন্তও বাড়তে পারে” (Price of Liquor is Increasing)।
কোন হুইস্কির দাম কত বাড়তে পারে (Price of Liquor is Increasing)?
সূত্রের যা খবর, সাড়ে সাতশো মিলি লিটারের BLENDERS PRIDE SELECT PREMIUM WHISKY এর বর্তমান দাম ৯৮০ টাকা। নতুন দাম হতে পারে ১০১০-১০৩০ টাকার মধ্যে। Mc Dowells No.1 Luxury Premium Whisky এর দাম ৬৫০টাকা। নতুন দাম হতে পারে ৬৮০-৭১০টাকার মধ্যে। McDowell’s No. 1 Superior Whisky এর দাম ৬৪০ টাকা। নতুন দাম হতে পারে ৬৭০-৬৯০ টাকার মধ্যে। Oaksmith International Blended Whisky এর দাম ৮০০ টাকা। নতুন দাম হতে পারে ৮৩০-৮৫০ টাকার মধ্যে। Oaksmith Gold International Blended Whisky এর বর্তমান দাম ১১৫০ টাকা। নতুন দাম হতে পারে ১১৮০-১২০০ টাকার মধ্যে (Price of Liquor is Increasing)।
আবার, Imperial Blue Blended Grain Whisky এর বর্তমান দাম ৬৪০ টাকা। নতুন দাম হতে পারে ৬৭০-৬৯০ টাকার মধ্যে। Antiquity Blue Ultra Premium Whisky এর বর্তমান দাম ১১৩০ টাকা। নতুন দাম হতে পারে ১১৬০-১১৮০ টাকার মধ্যে। Ballantines Finest Blended Scotch Whisky এর বর্তমান দাম ১৯৫০ টাকা। নতুন দাম হতে পারে ১৯৮০-২০০০ টাকার মধ্যে। Bagpiper Deluxe Whisky এর দাম ৫৩০ টাকা। নতুন দাম হতে পারে ৫৬০-৫৮০ টাকা। 100 Pipers Deluxe Blended Scotch Whisky এর দাম ১৮৮০টাকা। নতুন দাম হতে পারে ১৯১০-২৯৩০ টাকার মধ্যে (Price of Liquor is Increasing)।





