ছিঃ ছিঃ! ‘বাচ্চাটাকে কোলে বসিয়ে…’, বাড়িতে কালীপুজো করতে এসে নাবালিকাকে শ্লীলতাহানি ৬৮ বছরের পুরোহিতের, হতবাক পরিবার

দিনের পর দিন যেন নারীদের উপর যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। নিজের বাড়িতেও সুরক্ষিত নন মহিলা, কন্যাশিশুরা। বাড়িতে কালীপুজো করতে ঢুকে নাবালিকার শ্লীলতাহানি করলেন এক বছর ৬৮-এর পুরোহিত, এমনটাই অভিযোগ।  

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই নাবালিকার বাড়িতে কালীপুজো করেন ওই ৬৮ বছরের পুরোহিত। গত বৃহস্পতিবার রাতেও তিনি কালীপুজো করেছিলেন। এরপর শুক্রবার সকালে ফের যান ওই বাড়িতে পুজোর জন্য।

পরিবার সূত্রে খবর, ধুতি বদলানোর নাম করে ওই পুরোহিত বাড়ির দোতলায় চলে যান। এরপর বাড়ির ১২ বছরের মেয়েকে কেক ও ২০ টাকার নোট দিয়ে কাছে টেনে নেন তিনি। অভিযোগ, নাবালিকাকে নিজের কোলে বসিয়ে তার শরীরের নানান জায়গা স্পর্শ করতে থাকেন ওই পুরোহিত। সেই সময় নাবালিকার ভাই চলে আসে ঘরে। সেই সময় নাবালিকাকে ছেড়ে দেন পুরোহিত।

এই ঘটনার কথা কান্নাকাটি করে নিজের মা-কে জানায় নাবালিকা। শুনেই ক্ষোভে ফেটে পড়েন সকলে। স্থানীয়রা ওই পুরোহিতকে আটক করে খবর দেন পুলিশে। নাবালিকার মা জানান, “সে দিন সকাল সাড়ে ৯টায় আসার কথা ছিল পুরোহিতের। কিন্তু তিনি অনেক আগেই চলে আসেন। এরপর ধুতি পাল্টাবেন বলে সোজা ওপরে চলে যান। ঘরে ঢুকে আমার মেয়েকে কোলে টেনে বসায়। ওকে কেক দেয়, হাতে ২০ টাকা দেয়”।

আরও পড়ুনঃ ফের রহস্যমৃত্যু কলকাতায়! লিভ ইন পার্টনারের ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর অর্ধনগ্ন দেহ, অসুস্থতার জেরে মৃত্যু নাকি নেপথ্যে অন্য কারণ?

জানা গিয়েছে, পুলিশ গিয়ে ওই পুরোহিতকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরেই থানায় পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। আজ, শনিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে অভিযোগ।

RELATED Articles