টেট নিয়ে মিথ্যে তথ্য আদালতে পেশ করেছে প্রাথমিক শিক্ষা সংসদ, বেজায় চটলেন বিচারপতি সিনহা, দুর্নীতিবাজদের আড়াল করতেই তথ্য গোপন?

Primary Education Board Provided False Information to High Court in TET Scam Case: শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে রাজ্যে বিতর্কের অন্ত নেই। প্রাথমিক, এসএসি সবক্ষেত্রে হয়েছে দুর্নীতি। আর সেই সংক্রান্ত একাধিক মামলা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। সম্প্রতি প্রাথমিক টেটের নানান মামলা বিচারপতি রাজশেখর মান্থার এজলাস থেকে সরিয়ে আনা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আর এবারই ধরা পড়ল বড় মিথ্যে (Primary Education Board Provided False Information to High Court in TET Scam Case)

২০১৪ সালের টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা সংসদ কলকাতা হাইকোর্টে মিথ্যে তথ্য পেশ করেছে। এই ঘটনায় হাতেনাতে ধরাও পড়ে গেল সংসদ (Primary Education Board Provided False Information to High Court in TET Scam Case)। টেটেড় শংসাপত্র চেয়ে কয়েকজন পরীক্ষার্থী মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই এবার মুখ পুড়ল সংসদের। কেন দুর্নীতিকে এভাবে আড়াল করতে চাইছে সংসদ, উঠল প্রশ্ন।

২০১৪ সালের টেটের শংসাপত্র চেয়ে ৬০ জন টেট উত্তীর্ণ পরীক্ষার্থী আদালতে মামলা করেছিলেন। সেই মামলার শুনানিই ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। মামলার শুনানিতে আগে প্রাথমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, টেটের সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত নথি নাকি রয়েছে সিবিআইয়ের হাতে। সংসদ জানিয়েছিল, এস বসু রায় অ্যান্ড কোম্পানির উপর টেটের ওএমআর শিট মূল্যায়ন-সহ নানান দায়িত্ব ছিল। সেই সংক্রান্ত সব নথিই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু হওয়ার পর সিবিআইয়ের কাছে ছিল (Primary Education Board Provided False Information to High Court in TET Scam Case)

এদিনের শুনানিতে পাল্টা সিবিআইয়ের আইনজীবী জানান, এই সংক্রান্ত সব নথি সংসদের কাছেই রয়েছে। এস বসু রায় অ্যান্ড কোম্পানি ২০২৩ সালের ১ এপ্রিল ১ লক্ষ ২৫ হাজার ৭০৩ জনের নথি সংসদকে দিয়েছিল (Primary Education Board Provided False Information to High Court in TET Scam Case)। সেই সংক্রান্ত চালানের প্রতিলিপিও এদিন আদালতে পেশ করে সিবিআইয়ের আইনজীবী। এই কথা শোনার পর এদিন শুনানি মুলতুবি করেন বিচারপতি সিনহা।

আদালতে মিথ্যে তথ্য পেশ করায় মুখ পুড়েছে প্রাথমিক শিক্ষা সংসদের। এর থেকে প্রশ্ন উঠেছে যে দুর্নীতিবাজদের আড়াল করতেই কী তাহলে তথ্য গোপন করতে চাইছে সংসদ (Primary Education Board Provided False Information to High Court in TET Scam Case)? নাকি তাদের আধিকারিকদের অদক্ষতার জেরেই এমনটা ঘটছে?

RELATED Articles