গোষ্ঠী সংক্রমণের সঠিক তথ্য দিচ্ছে না রাজ্য, রাজনৈতিক উদ্দেশ্যেই লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর। দিল্লিতে বাক‍্য বিস্ফোরণ রাহুলের! 

তৃণমূল-বিজেপি সংঘাতে ফের তৃণমূলকে একহাত নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বাংলার করোনা পরিস্থিতি মোকাবিলা নয়, আসলে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যেই হয়েই লকডাউন ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। এমনতর‌ বাক‍্য বিস্ফোরণ‌ই রাজধানীর মাটিতে দাঁড়িয়ে ঘটিয়েছেন রাহুল।

একুশের নির্বাচনের স্ট্র্যাটেজি নির্ধারণ করতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন রাহুল সিনহা।  বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতির স্বার্থেই লকডাউন ঘোষণা করছেন। নাহলে বাংলায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে, তা সত্ত্বেও তিনি কেন প্রকাশ করলেন না কোন কোন এলাকায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে!”

রাহুল সিনহার আর‌ও বক্তব্য, “যখন বাংলায় প্রথম লকডাউন ঘোষিত হল, তখন নির্দিষ্টভাবে বেশ কয়েকটি এলাকাতে তা মানা হচ্ছিল না, আমরা সবাই জানি, মুখ্যমন্ত্রীও জানতেন। তবুও তিনি কেন তা কড়া হাতে দমন করেননি? ”

তাঁর কথায়, “এইবারও মুখ্যমন্ত্রী নির্দিষ্ট একটি সম্প্রদায়ের কথা মাথায় রেখেই লকডাউন ঘোষণা করেছেন। তা না হলে কেবল বৃহস্পতি ও শনিবারই কেন সম্পূর্ণ লকডাউন ঘোষিত হল? শুক্রবার কেন হল না?”

RELATED Articles

Leave a Comment