ফিরল দেড় মাস আগের দুর্ঘটনার স্মৃতি, ফের রাঙাপানিতেই ভয়াবহ রেল দুর্ঘটনা, এখানেই ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা

Rail Accident Near Rangapani: ঠিক দেড় মাস আগেই এই জায়গাতেই এক অভিশপ্ত দিনের সাক্ষী থেকেছে মানুষ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে সকলের মনে। এবার ফের সেই রাঙাপানিতেই ঘটল আরও এক রেল দুর্ঘটনা (Rail Accident Near Rangapani)। এই রাঙাপানিতেই কিছুদিন আগেই ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা।

আজ, বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটে এই রেল দুর্ঘটনা। জানা গিয়েছে, এই রাঙাপানিতে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ির দুটি বগি (Rail Accident Near Rangapani)। আচমকাই বিকট শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার লোকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। মালগাড়ি এমনভাবে লাইনচ্যুত হওয়ায় এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়।  

মালগাড়ির লাইনচ্যুত বগিগুলি সরানোর কাজে উদ্যত হন রেল আধিকারিকরা। ট্রেন চলাচল যাতে দ্রুত স্বাভাবিক করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, তেল বোঝাই করা এই মালগাড়ির দুটি বগি রেললাইনের নীচে নেমে যায় বলে খবর। তবে বড় ধরণের কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কোনও হতাহতের খবর নেই। তবে একই জায়গায় বারবার এমন দুর্ঘটনা ঘটায় প্রশ্নের মুখে পড়েছে রেল কর্তৃপক্ষ (Rail Accident Near Rangapani)

প্রসঙ্গত, ঠিক দেড় মাস আগে এই রাঙাপানিতেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছন থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে সেই ট্রেনে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি মালগাড়ির উপর উঠে গিয়েছিল। সেই ঘটনায় মৃত্যু হয় ১০ জনের। আহত হয়েছিলেন একাধিক। সেই ঘটনার রেশ না কাটতেই এবার ফের এই একই জায়গায় ঘটল আরও এক দুর্ঘটনা (Rail Accident Near Rangapani)।   

RELATED Articles