পন্ড হতে পারে পুজো! এই এই উৎসবের দিনে বাংলা ভাসাবে বৃষ্টি

করোনা মহামারীর জেড়ে এবারের পুজো অনেকটাই আলাদা। অনেকটাই ম্যাড়ম্যাড়ে। আর এবার বাঙালির মনে আর‌ও খানিকটা দুঃখ দিয় আলিপুর আবহাওয়া দফতর জানালো, বাংলা থেকে মৌসুমি বায়ুর বিদায় ঘন্টা বাজেনি। আগামী ২৯শে অক্টোবর অব্দি বাংলার একাধিক জায়গায় নিম্নচাপের আভাস কমবেশি থাকবে। ৩০ অক্টোবর এই নিম্নচাপের শক্তি বাড়িয়ে ঊড়িষ্যা উপকূলে প্রবেশ করবে।

মায়ের বাপের বাড়ি আসার আর বেশি দেরি নেই। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী মায়ের বোধন থেকে বিসর্জনের দিন পর্যন্ত বেজার মুখ থাকবে আকাশের। বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ভিজতে পারে পশ্চিমবঙ্গ। বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপর জেরেই এই বৃষ্টি হতে পারে।

কলকাতা শহরে ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। জানা যাচ্ছে পুজোর চারদিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী,অষ্টমী, নবমী এবং দশমী পাঁচদিন জুড়েই আকাশের মুখ থাকবে ভার। একই সঙ্গে উত্তরবঙ্গেও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। পুজোর পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

RELATED Articles