Weather update : গরমে হাঁসফাঁস অবস্থা! বৃহস্পতিবার থেকেই স্বস্তির বৃষ্টি, জানুন কোন জেলায় বর্ষণের সম্ভাবনা!

গরম যেন আর সহ্য করা যাচ্ছে না! সকাল থেকে রাত, রাস্তায় বেরোলেই ঝলসে দিচ্ছে সূর্যের তেজ। বাতাসে আদ্রতা বেশি থাকায় ঘামের চাপে হাঁসফাঁস করছে মানুষ। অফিসযাত্রী থেকে দোকানদার, সকলেই চাইছেন একটু স্বস্তির বৃষ্টি। কিন্তু আকাশ যেন নির্দয়! দিনের পর দিন রোদের দাপট বেড়েই চলেছে। সন্ধেবেলায় হালকা হাওয়া দিলেও তাতে খুব একটা স্বস্তি মিলছে না। এরই মধ্যে আবার রাজ্যজুড়ে বাসন্তী পুজোর আয়োজন চলছে। চারিদিকে পুজোর আমেজ, তার মাঝেই গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত।

এদিকে আজ আবার ইডেনে কেকেআর-এর ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কিন্তু হঠাৎই চিন্তা বাড়িয়ে দিল এক খবর— বৃষ্টি আসতে পারে! প্রকৃতি কি তবে খেলার মেজাজ বিগড়ে দেবে? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। সাধারণ মানুষ থেকে ক্রিকেটপ্রেমী— সবার নজর এখন আকাশের দিকে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ Astrology : গ্রহের মহাসংযোগে ধুন্ধুমার উন্নতির ইঙ্গিত! এই বিরল যোগে কাদের কপালে খুলবে সুখের দুয়ার?

শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে গরম খুব একটা কমবে না। আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রার তেমন তারতম্য হবে না বলে জানানো হয়েছে।

এই বৃষ্টি কতদিন থাকবে? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টানা কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও যারা ইডেনে খেলা দেখতে যাবেন, তারা অবশ্যই আবহাওয়ার খবরে নজর রাখবেন!

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর