বসন্তেও মিলল হিমেল পরশ, আচমকাই পতন তাপমাত্রার, সপ্তাহান্তে ফের বঙ্গে বৃষ্টি সম্ভাবনা, ফের হাওয়াবদলের ইঙ্গিত

কলকাতা সহ বিভিন্ন জেলায় ভোর ও রাতের দিকে হালকা শীতের আমেজ রয়েছে। বেলা বাড়লে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়লেই গরমের অস্বস্তি, সকাল সন্ধ্যা বইছে মনোরম হাওয়া। কতটা গরম পড়বে? আর কবেই বা হবে বৃষ্টি? জানতে চাইছে কলকাতাবাসী। বাড়ি থেকে বেরোনোর আগে আবহাওয়ার খবর দেখে নেওয়া যাক এক নজরে।

আজ ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকতে চলেছে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও তিন থেকে চার দিন তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী তিন থেকে চার দিন এই অঞ্চলের দিনের তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা ও দিনাজপুর সহ দার্জিলিং, কালিম্পং -এর পার্বত্য এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সোমবার কলকাতা-সহ বেশি কিছু জায়গার সর্বনিম্ন তাপমাত্রা আরও হ্রাস পেয়েছে। এদিন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। গত পাঁচ দিনে তাপমাত্রা হ্রাস পেয়েছে ৩.৩ ডিগ্রির মতো। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসছে। যার প্রভাবে কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পাহাড়ে এখনও চলছে তুষারপাত। এরাজ্যেও কিছুটা প্রভাব পড়ছে তার। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে । মঙ্গলবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। গত কয়েকদিন ধরে উত্তর ভারতের দিক থেকে উত্তুরে হাওয়া আসছে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা খানিকটা কমেছে।

RELATED Articles