Rain possibility on Sunday: রাজ্যের বিভিন্ন অংশে শনিবার তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরেই রবিবার থেকে তাপমাত্রা নামল কিছুটা। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হয়নি তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পার্বত্য এলাকার পাঁচ জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা (Rain possibility) রয়েছে (Rain possibility on Sunday)।
আজ রবিবার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে, মালদহে অস্বস্তি থাকবে বলেই জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমে গরম ও অস্বস্তি বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। তবে বিকেলের পর থেকে আবহাওয়ার বদল হবে (Rain possibility)। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে (Rain possibility on Sunday)।
সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সাথে বইবে ঝড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা (Rain possibility) রয়েছে। সোমবার পঞ্চম দফার লোকসভা নির্বাচন। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইতে পারে (Rain possibility on Sunday)। এমনকি বর্জ্রপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
আজ রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতবর্ষের দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর প্রবেশের কথা। আগাম বর্ষা ঢুকছে আন্দামানে। জুন মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা (Rain possibility) রয়েছে। ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকবে নির্ধারিত সময়ের একদিন আগে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে নির্ধারিত সময়ের তিন দিন আগে। একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময়ের একদিন আগেই মৌসুমী বায়ু ঢুকবে।
আজ রবিবার সন্ধ্যে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা (Rain possibility on Sunday) রয়েছে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rain possibility) হতে পারে। সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ রবিবার মেঘলা আকাশ, বেলা বাড়লেই গরম অনুভূত হবে। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!