Dev reacted on Suvendu Adhikari remark: এই মুহূর্তে বেশ উত্তপ্ত রাজ্যের এক হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র ঘাটাল। শেষ কয়েকদিনে এই এলাকা বারবার শিরোনামে উঠে এসেছে। এরই মধ্যে আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) হুঁশিয়ারি দিয়েছেন আগামী ২৩ তারিখ এক্স হ্যান্ডেলে তিনি এমন কিছু তথ্য সামনে আনবেন, যার জেরে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের (Dev) ঘর থেকেই বের হবেন না আর। এবার এই নিয়ে মুখ খুললেন দেব (Dev reacted on Suvendu Adhikari remark)।
দেবের (Dev) বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। তাঁর ঘনিষ্ঠ রামপদ মান্না ঘাটালের চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ ওঠে। এল মহিলা চাকরিপ্রার্থীর সঙ্গে দেবের (Dev) ফোনে কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে (সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)। তা নিয়ে দেবকে কটাক্ষ শানিয়েছে বিজেপি।
এবার সেই প্রসঙ্গে দেব (Dev) জানান, “অনেকটাই সহ্য করেছি। আজ আমরা একটি এফআইআর করছি অডিয়ো ভাইরালের জন্য। যারা এর সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করা উচিত। শুধু পুলিশ কেন, ইডি-সিবিআই, এফবিআই… বিশ্বজুড়ে যত এজেন্সি আছে, সবাইকে ব্যবহার করুক। তদন্ত করে এদের চিহ্নিত করা হোক। মানুষ জেতার জন্য এতটা নীচে নেমে যাচ্ছে, এতে দেশ পিছিয়ে যাচ্ছে” (Dev reacted on Suvendu Adhikari remark)।
শুভেন্দুর (Suvendu Adhikari) ২৩ তারিখের হুঁশিয়ারি নিয়ে দেব (Dev) বললেন, “এই নির্বাচনে এত গরম গরম কথা হচ্ছে, এটা ভোটে জেতার রাজনীতি শুধু। চমকানো ধমকানোর রাজনীতি। আমি এসবের ঊর্ধ্বে হয়ে গিয়েছি। আর এসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না” (Dev reacted on Suvendu Adhikari remark)।
দেবের (Dev) কথায়, “২৩ তারিখটা আমাদের সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। শুধু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জন্য না। কারণ সেদিন শেষ প্রচার। সকলকেই শুভেচ্ছা। তবে ভয় দিয়ে নয়, ভালবাসা দিয়ে যে ভোটারের মন জিততে পারবে, সে তত বেশি মার্জিনে জিতবে” (Dev reacted on Suvendu Adhikari remark)।
এদিকে আবার রোজভ্যালি কাণ্ডেও দেবের নাম জড়িয়েছে। সেই প্রসঙ্গে দেবের (Dev) ‘কুল’ জবাব, “আমি জানিই না কেসটার ব্যাপারে। যদি আমার নাম থাকে মনে হয় অনেক সুপারস্টারের নাম থাকা উচিত। নাম ধরে ধরে বলতে পারি তাঁরা তাদের ছবি করেছে। আমি তো ছবি করিনি। আমার নাম কেন আমি জানি না। আর আমাকে এ নিয়ে কেউ জানায়ওনি। সংবাদমাধ্যমেই প্রথম শুনলাম। তবে সকলেরই মাথায় আসছে, ভোটের জন্যই এটা করা হল হয়ত। কারণ আমাকে তো ডাকাই হয়নি”।





