পুজো মিটতেই নিম্নচাপের চোখ রাঙানি, প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা, এল হাওয়া অফিসের সতর্কতা

সবে মিটেছে দুর্গাপুজো। পুজোর সময় বৃষ্টি হবে কী না, তা নিয়ে বেশ উদ্বেগের মধ্যে ছিল বাঙালি। তবে বৃষ্টি সেভাবে বাধা হয়নি পুজোর সময়। বেশ নরমে-গরমেই কেটেছে পুজোটা। কিন্তু এবার পুজো মিটতেই ফের বাংলায় প্রবল বর্ষণের পূর্বাভাস।

আজ, বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। নানান জায়গায় এক পশলা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির থেকে মুক্তি নেই এখন। নিম্নচাপের প্রভাবে বাংলায় জারি বৃষ্টির সতর্কতা। আগামী কয়েকদিন বৃষ্টি হবে বলে জানাল আবহাওয়া দফতর।   

হাওয়া অফিস সূত্রে খবর, বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু দক্ষিণ ভারতে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। চেন্নাই থেকে ৩৬০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে সেই নিম্নচাপ। আর সেই চেন্নাইগামী নিম্নচাপের কারণেই বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা।

জানা গিয়েছে, আগামীকাল, বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ে সেই গভীর নিম্নচাপ ঢুকবে। এর জেরে দক্ষিণ ভারতে প্রবল বর্ষণ হবে। আর এর প্রভাব পড়বে বাংলাতেও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের নানান জেলায়।  

আজ, বুধবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে এক পশলা। বৃষ্টির জেরে যানজটের সমস্যাও হয়েছে কিছু এলাকায়। নিম্নচাপের জেরে এই বৃষ্টি কতদিন চলবে, তা এখনও জানা যায়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর