আষাঢ়ে মেঘের ঘনঘটা, দক্ষিণবঙ্গ জুড়ে ঝেঁপে আসছে বৃষ্টি, কাটবে আর্দ্রতাজনিত অস্বস্তি

Rainfall increasing across South Bengal: আবারও বৃষ্টির সম্ভাবনা (Rainfall increasing) বাড়ছে দক্ষিণবঙ্গে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষণের সম্ভাবনা বেড়ে যাবে। কলকাতায়ও বৃষ্টি হতে পারে (Rainfall increasing across South Bengal)। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমির, কোটা, শিবপুরি, ডালটনগঞ্জ, পুরুলিয়া হয়ে কাঁথি পর্যন্ত বিস্তৃত হয়েছে।

পাশাপাশি, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত আরেকটি অক্ষরেখা রয়েছে যা বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এই অবস্থায়, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে (Rainfall increasing across South Bengal)

বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rainfall increasing) হতে পারে। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি (Rainfall increasing across South Bengal)

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ (Rainfall increasing) আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও অতি ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা (Rainfall increasing) থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। এরপর শনিবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এত ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদীর জলস্তর বেড়ে নীচু এলাকা প্লাবিত হতে পারে।

RELATED Articles