রেশন বণ্টনে দুর্নীতি নিয়ে গোটা রাজ্যে এখন শোরগোল। ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চারিদিকে এখন সেই ঘটনা নিয়েই চর্চা তুঙ্গে। এরই মধ্যে এবার এল দুয়ারে রেশন প্রকল্পে নিম্নমানের খাদ্যদ্রব্য ও পোকাধরা চাল দেওয়ার অভিযোগ।
এমন অভিযোগ উঠেছে মালদহের মধুপুর গ্রাম থেকে। অভিযোগ, রেশন তুলতে গেলে এলাকাবাসীরা দেখেন যে দুয়ারে রেশন প্রকল্পের চালে পোকা ভর্তি। আর রেশন ডিলার সেই চালই দিচ্ছেন সকলকে। তা দেখেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। এই বিক্ষোভের মুখে পড়ে সবকিছু ছেড়েই পালায় রেশন ডিলার।
জানা গিয়েছে, অভিযুক্ত রেশন ডিলারের নাম চিন্ময় আচার্য। মধুপুর গ্রামের বাসিন্দারা ওই রেশন ডিলারের দোকান থেকেই রেশন নেন। সরকার দুয়ারে রেশন প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের চালই দেওয়া হচ্ছিল এদিন। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, সেই চালে পোকা, তা খাওয়ার অযোগ্য।
এমনকি, বাকি খাদ্যদ্রব্যও নিম্নমানের বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। তাদের আরও অভিযোগ, ওই রেশন ডিলার রেশন সামগ্রী দেওয়ার সময় নিয়মিত কারচুপি করেন। গ্রামবাসীদের কথায়, এই নিয়ে তারা বারবার প্রতিবাদ করেছেন, কিন্তু কোনও লাভ হয়নি।
এই ঘটনা প্রসঙ্গে মালদহ জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি তথা মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান বলেন, খারাপ খাদ্যদ্রব্য দেওয়া কোনওভাবেই ঠিক নয়। সরকারি নির্দেশ মেনেই সামগ্রী বণ্টন করা উচিত। তিনি জানিয়েছেন যে এই বিষয়টি তিনি প্রশাসনকে জানাবেন।
অন্যদিকে অভিযুক্ত রেশন ডিলারের দাবী, “বস্তার মধ্যে যে খারাপ চাল ছিল সেটা জানতাম না। গ্রামবাসীদের ভালো চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে”।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!