গতকাল, শুক্রবার রাতেই শিয়ালদহ শাখায় ওভারহেডের তার ছিঁড়ে ঘটে বিপত্তি। এর জেরে বেশ কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে। আর এবার ফের হাওড়া শাখায় বাতিল হল একগুচ্ছ লোকাল ট্রেন।
রেলের তরফে জানানো হয়েছে, রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, সিগন্যালিংয়ের কাজ ও ওভারহেডের কাজের জন্য আগামীকাল রবিবার অর্থাৎ ২৯ অক্টোবর হাওড়া শাখায় বাতিল করা হয়েছে একাধিক লোকাল। রেল সূত্রে খবর, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, হাওড়া-বর্ধমান কর্ড, খানা-গুমানি শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কোন কোন ট্রেন বাতিল হয়েছে?
- হাওড়া থেকে ৩৬৮২৫,৩৬৮২৭,৩৭৩৬৩
- ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯
- বর্ধমান থেকে ৩৬৮৪২, ৩৬৮৪৪
- আজিমগঞ্জ থেকে ০৩০৯৬
- কাটোয়া থেকে ৩৭৭৪৮, ০৩০৯৫
- আরামবাগ থেকে ৩৭৩৬৪
শুধু তাই-ই নয়, হাওড়া ও রামপুরহাট থেকে বেশ কিছু ট্রেনের যাত্রার সময়সূচিতেও এসেছে বদল। আবার যাত্রাপথ বদল করা হয়েছে ১৩০১৫ হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ০৩১১২ গোড্ডা – শিয়ালদহ মেমু স্পেশাল, ৩৭৩৬১ হাওড়া – আরামবাগ লোকালের।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!