তৃতীয় রাউন্ডের শেষে পিছিয়ে গেলেন বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়, শেষ হাসি হাসবে কে?

দীর্ঘ ৮ দফা লড়াইয়ের পর আজ ভোটের ফলাফল। শেষ হাসি কে হাসবে, এর উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। বুথ ফেরত সমীক্ষার মতো পোস্টাল ব্যালেডেও দেখা যাচ্ছে যে, লড়াইটা কিন্তু আসলে বিজেপি বনাম তৃনমূল। একদল নিজের গদি টিকিয়ে রাখার লড়াইয়ে নেমেছে, তো অন্যদল বাংলায় ‘আসল পরিবর্তন’ এনে সোনার বাংলা গড়ার জন্য মাঠে নেমেছে। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসবে কে? তা কিছুক্ষণের অপেক্ষা মাত্র। কিন্তু এর আগে দেখে নেওয়া যাক, কোন প্রার্থী কোথায় এগিয়ে রয়েছে।

তৃতীয় রাউন্ডের শেষেও পিছিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৮০০০ হাজার ভোটে শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে তিনি। অন্যদিকে দেখা গিয়েছে যে, প্রাথমিকভাবে ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও, তৃতীয় রাউন্ডের শেষে কিন্তু তিনি বেশ খানিকটা পিছিয়ে পরলেন। প্রায় ৩৭১৮ ভোটে পিছিয়ে রাজীব। এগিয়ে গেলেন তৃণমূলের কল্যাণ ঘোষ।

এখনও পর্যন্ত দেখা গিয়েছে,

মঙ্গলকোটে এগিয়ে তৃনমূল প্রার্থী অপূর্ব চৌধুরী।

সোনারপুর উত্তরে এগিয়ে তৃনমূল প্রার্থী ফিরদৌসি বেগম।

বোলপুরে এগিয়ে তৃনমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ।

ময়ূরেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ মণ্ডল।

নলহাটিতে এগিয়ে তৃনমূল প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং।

দুবরাজপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অনুপ সিংহ।

লাভপুরে এগিয়ে তৃনমূল প্রার্থী অভিজিৎ সিংহ।

গোয়ালঘরে এগিয়ে তৃণমূলের গোলাম রব্বানি।

করণদিঘিতে এগিয়ে তৃনমূল প্রার্থী গৌতম পাল।

কাটোয়ায়  এগিয়ে তৃণমূলের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

বালিগঞ্জে এগিয়ে তৃনমূল প্রার্থী সুব্রত চট্টোপাধ্যায়।

রায়গঞ্জে এগিয়ে বিজেপির কৃষ্ণ কল্যাণী।

বলরামপুরে এগিয়ে বিজেপির বানেশ্বর মাহাত।

দমদমে এগিয়ে বিমলশঙ্কর নন্দ।

কলকাতা বন্দরে এগিয়ে তৃণমূলের ফিরহাদ হাকিম।

বাঘমুন্ডিতে এগয়ে কংগ্রেসের নেপাল মাহাতো।

মধ্য হাওড়ায় এগিয়ে তৃণমূলের অরূপ রায়।

আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল।

আসানসোল উত্তরে এগিয়ে তৃণমূলের মলয় ঘটক।

রামপুরহাটে এগিয়ে বিজেপির শুভাশিস রায়।

চুঁচুড়ায় ৫৫০০ ভোটে এগিয়ে তৃনমূল প্রার্থী অসিত মজুমদার।

উত্তর হাওড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী উমেশ রায়।

বালিতে এগিয়ে তৃনমূল প্রার্থী।

ভবানীপুরে এগিয়ে তৃনমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

টালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস।

বিধাননগরে এগিয়ে তৃনমূল প্রার্থী সুজিত বসু।

হরিরামপুরে এগিয়ে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়।

বালুরঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী।

ফারাক্কা বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের মনিরুল ইসলাম।

রঘুনাথগঞ্জে এগিয়ে তৃণমূলের আখিরুজ্জামান।

আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল।

এন্টালিতে এগিয়ে তৃনমূল প্রার্থী স্বর্ণকমল সাহা।

জগদ্দলে এগিয়ে বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য।

সাগরদিঘিতে এগিয়ে তৃণমূলের সুব্রত সাহা।

কালনায় এগিয়ে তৃনমূল প্রার্থী দুলাল দাস।

লাভপুরে ৭০০ ভোটে এগিয়ে তৃণমূলের অভিজিৎ সিংহ।

নানুর কেন্দ্রে ৮০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা।

সিঙ্গুরে ৩৩০০ ভোটে এগিয়ে তৃণমূলের বেচারাম মান্না।

ডোমকলে এগিয়ে তৃনমূল প্রার্থী জাফিকূল ইসলাম।

উলুবেড়িয়া দক্ষিণে ১৬৫০ ভোটে এগিয়ে তৃণমূলের পুলকরায়।

গাইঘাটা কেন্দ্রে প্রথম রাউন্ডের পর ১০২৩ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর।

হাবড়ায় ২৫২৫ ভোটে এগিয়ে তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক।

তারকেশ্বরে এগিয়ে বিজেপির স্বপন দাশগুপ্ত।

বনগাঁ উত্তরে প্রথম রাউন্ডের শেষে ৫৯ ভোটে এগিয়ে বিজেপির অশোক কীর্তনিয়া।

আরও অন্যান্য খবর