BREAKING: পুলিশের সাহায্য নিয়েই একাধিক বুথে লাগামছাড়া ছাপ্পা ভোট তৃণমূলের, উত্তপ্ত রাজ্য রাজনীতি

আজ রাজ্যে তৃতীয় দফার ভোট। সকাল থেকেই নানান কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু কেন্দ্রে রয়েছে ভোট। কিন্তু ভোট শুরু হতে না হতেই শুরু হল শাসকদলের জুলুমবাজি। একাধিক কেন্দ্র থেকে খবর মিলেছে যে তৃণমূলের তরফে লাগামছাড়া ছাপ্পা ভোট পড়ছে।

তৃতীয় দফা ভোটের দিন সকাল সকালই উত্তপ্ত রাজ্যের পরস্থিতি। সূত্রের খবর অনুযায়ী, ফলতা ও রায়দিঘির বিধানসভা কেন্দ্রের একাধিক বুথ দখল করেছে তৃণমূল। শুধু তাই-ই নয়, এরপরই শুরু হয়েছে ছাপ্পা ভোটের রাজত্ব। জানা গিয়েছে, ফলতা বিধানসভা কেন্দ্রের বেলসিংহা ২ ব্লকের ১৮০ থেকে ১৯১ নম্বর বুথ দখল করেছে তৃণমূল। শুধু তাই-ই নয়, এই কেন্দ্রের ৯৬, ৯৭, ১০৩, ১০৪, ১০৮, ১১০, ১১১, ১৩২, ১৩৩, ১৫২, ১৫৩, ১৬০, ২২৫ বুথগুলিতেও চলেছে তৃণমূলের দখলদারি ও ছাপ্পা ভোটের ঘটনা।

এদিকে, রায়দিঘি বিধানসভা কেন্দ্রের নারানপুর ও নন্দকুমারপুর জিপি এলাকার ২২৭ নম্বর বুথেও চলছে একই কাণ্ড। এও জানা গিয়েছে, এই বুথে রাজ্য পুলিশের সাহায্যেই ছাপ্পা ভোট করছে তৃণমূল। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নানান ভোটগ্রহণ কেন্দ্রে।

দ্বিতীয় দফার ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে বয়াল কেন্দ্রে নাকি ছাপ্পা ভোট হয়েছে। অভিযোগের তীর গিয়েছিল বিজেপির দিকে। তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে কোনও ছাপ্পা ভোট হয়নি।  কিন্তু এর পরের দফার ভোটে তৃণমূলের বিরুদ্ধেই ছাপ্পা ভোটের অভিযোগ উঠল।

RELATED Articles