ফের দুঃসাহসিক ডাকাতি সোনার দোকানে, মাদুলি কেনার নাম করে লাখ লাখ টাকার গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা

Robbery at Gold Jewellery Shop: ফের সোনার দোকানে লুট। ক্রেতা সেজে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি দুষ্কৃতীদের। লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল তারা (Robbery at Gold Jewellery Shop)। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ঘটনা। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই চুরির ঘটনাটি ঘটেছে গতকাল, শনিবার চণ্ডীতলার বরতাজপুরের একটি সোনার গয়নার দোকানে (Robbery at Gold Jewellery Shop)। দোকানদার সূত্রে খবর, এদিন বিকেলে দুই যুবক আসেন ওই দোকানে। তারা মাদুলি দেখাতে বলেন। দোকানদার যখন ওই যুবকদের মাদুলি দেখাতে ব্যস্ত, সেই সময় ওই যুবক অন্যান্য গয়নাও নাড়াচাড়া করে দেখতে থাকেন বলে জানান দোকানদার।

সেই সময় দোকানে বেশি ভিড় ছিল না আর সেটাই সুযোগ করে দিয়েছিল ওই দুই যুবককে। দুই যুবকের একজন দোকানের কর্মীকে রুপোর মাদুলি দেখাতে বলেন আর অন্যজন তখন দোকানের গেটে দাঁড়িয়েছিলেন। দোকানদার যখন গয়না দেখাতে শুরু করেন, সেই সময় ড্রয়ার খুলে সোনার আংটি, হার সব নিয়ে চম্পট দেয় দুই যুবক (Robbery at Gold Jewellery Shop)।  

দোকানদার জাকির হোসেন এই ঘটনায় জানান, “আমি তখন দোকানে ছিলাম না। আমার ছেলে (শেখ জিশান) একাই ছিল দোকানে। ও কিছু বোঝার আগেই সোনার চেন,আংটি পকেটে ভোরে চম্পট দেয় দুই দুষ্কৃতী। দুজনেই হিন্দিতে কথা বলছিল। আমাদের মনে হচ্ছে ভিন্‌রাজ্যের বাসিন্দা হতে পারে ওরা। এলাকায় আগে দেখিনি” (Robbery at Gold Jewellery Shop)

এই দুই দুষ্কৃতীর লুটপাটের কীর্তিকলাপ দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে চণ্ডীতলা থানায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রায় আড়াই লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে বলে দাবী দোকানদারের (Robbery at Gold Jewellery Shop)

প্রসঙ্গত, এই ঘটনার ঠিক দুদিন আগেই রাজ্যে ডাকাতির বাড়বাড়ন্ত নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও এডিজি (আইন-শৃঙ্খলা) মনোজ ভার্মা। তারা পরিসংখ্যান তুলে ধরে তাঁরা জানিয়েছিলেন, ভিন রাজ্যের সীমানা দিয়ে আগ্নেয়াস্ত্র ঢুকছে এই রাজ্যে। বাংলাকে অন্য রাজ্যের ডাকাত দলও টার্গেট করছে। আর এরই মধ্যে ফের ডাকাতি তাও আবার সেই সোনার দোকানেই (Robbery at Gold Jewellery Shop)

RELATED Articles