অদ্ভুত চোর তো! রাতে দোকানে বসেই খেল আম-তরমুজ, কোনও বহুমূল্য দ্রব্য নয়, স্রেফ বিড়ি-সিগারেট চুরি করেই চম্পট চোরের

Thief escaped by stealing Cigarettes: আউশগ্রামে চুরির ঘটনা আবারও ঘটেছে, তবে এবার চোরেরা দোকানের চাল ভেঙে প্রবেশ করেছে। চুরির পরিমাণ তেমন বেশি না হলেও, তারা কিছু কলা, কয়েকটা আম, এবং কিছু তরমুজ খেয়ে খেজুর নিয়ে চলে গেছে। এরপর তারা পাশের মুদির দোকানে চোর (thief) প্রবেশ করে সিগারেট এবং বিড়ির প্যাকেট চুরি করেছে। চুরির সময় তারা সেখানেই সিগারেট-বিড়ি খেয়ে তার অবশিষ্টাংশ ফেলে দিয়ে চলে গেছে, সঙ্গে কয়েকটি প্যাকেট এবং কিছু নগদ টাকা নিয়ে পালিয়েছে (Thief escaped by stealing Cigarettes)

সকাল হতে না হতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। দুটি দোকানের চাল খোলা দেখে স্থানীয়রা হৈচৈ করে জড়ো হন। তবে এই অদ্ভুত চুরির ঘটনা দেখে সকলেই বিস্মিত হন। এলাকাবাসীর অভিযোগ, এটি প্রথমবার নয়, বহুবার এমন ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বড়াচৌমাথায় শুক্রবার রাতে একটি ফলের দোকানের অ্যাজবেস্টসের চালা ভেঙে চোরেরা (thief) ঢুকে পড়ে। দোকানে রাখা সব ধরনের ফলই তারা পরীক্ষা করে দেখে। আপেল, আম, তরমুজ খাওয়ার পর পাশের মুদির দোকান থেকে সিগারেট এবং বিড়ির প্যাকেট চুরি করে পালিয়ে যায় (Thief escaped by stealing Cigarettes)

স্থানীয়দের মতে, বর্ধমান-বোলপুর এনএইচ-২-এর পাশে বড়াচৌমাথায় বিগত কয়েক মাস ধরে এমন চুরির ঘটনা ঘটে চলেছে। কখনও মিষ্টির দোকানে, কখনও মুদির দোকানে চুরি হচ্ছে। পুলিশকে অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি বলে স্থানীয়রা জানান (Thief escaped by stealing Cigarettes)

শনিবার সকালে দোকান খুলে ফল ব্যবসায়ী বিপ্লব ঘোষের চোখে পানি চলে আসে। তিনি দেখেন দোকানের চাল ভাঙা এবং সব জিনিসপত্র এলোমেলো। কিছু নগদ টাকা ছিল, সেগুলোও নেই। পাশের মুদির দোকান থেকে ক্যাশ বাক্সও ফাঁকা করে নিয়ে গেছে চোরেরা। ফল ব্যবসায়ী বিপ্লব ঘোষ দীর্ঘশ্বাস ফেলে বলেন, “দোকানটা খুলেছি মাত্র ১৫ দিন হয়েছে, এর মধ্যেই চুরি! এলাকায় চুরি বেড়েছে খুব। চোরেরা (thief) তরমুজ, খেজুর, আপেল সব খেয়েছে, আর কিছু টাকা ছিল, সেটাও নিয়ে গেছে” (Thief escaped by stealing Cigarettes)

মুদির দোকানের মালিক চিরঞ্জিৎ ঘোষ হতাশা প্রকাশ করে বলেন, “আমার দোকানে এ নিয়ে পাঁচবার চুরি হল। এলাকায় সিভিক ভলান্টিয়ারেরা পাহারা দেন, কিন্তু যেদিন রাতে চুরি হয়, সেদিন তারা থাকেন না!” চোরকে (thief) খুঁজতে তারা পুলিশের সাহায্য চেয়েছেন বলে জানান (Thief escaped by stealing Cigarettes)

RELATED Articles