RSS analyze the reason for BJP result in Lok Sabha Election from Bengal: ‘আব কি বার, ৪০০ পার’, এই মূলমন্ত্র নিয়েই লোকসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছিল বিজেপি। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা গেল, সেই ৪০০-এর থেক অনেকটাই পিছনী রয়েছে বিজেপির রথ। তবুও সংখ্যাগরিষ্ঠতা হিসেবে কেন্দ্রে সরকার গড়েছে এনডিএ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। এবার এই ফলাফল নিয়ে মুখ খুলল আরএসএস (RSS analyze the reason for BJP result in Lok Sabha Election from Bengal)।
বাংলাতেও ৩০টি আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ তো দূর, উনিশের ভোটের আসনও হারিয়েছে বঙ্গ বিজেপি। ১৮ থেকে সোজা ১২-তে নেমে গিয়েছে আসন সংখ্যা। কেন এমন ফলাফল বঙ্গ বিজেপির, তা নিয়ে তো কাঁটাছেঁড়া চলছেই। এবার এই নিয়ে কারণ বিশ্লেষণ করল আরএসএস। তাদের পত্রিকা ‘স্বস্তিকা’য় বাংলায় বিজেপির খারাপ ফলের কারণ ব্যাখ্যা করা হয়েছে (RSS analyze the reason for BJP result in Lok Sabha Election from Bengal)।
এই পত্রিকায় বাংলায় বিজেপির ভরাডুবির নানান কারণ সম্পর্কে জানানো হয়েছে। আরএসএসের মতে, বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেভাবে কোনও গ্রহণযোগ্য, জোরদার মুখ নেই বিজেপিতে। ফলে আশানুরূপ ফল হয়নি বিজেপির (RSS analyze the reason for BJP result in Lok Sabha Election from Bengal)। নানান অজানা-অচেনাদের প্রার্থী হিসেবে বাছাই করার ফলে মানুষের বিশ্বাস অর্জনে খামতি থেকে গিয়েছে, আর এর ফলে মানুষের ভোট পায়নি গেরুয়া শিবির। এরই সঙ্গে দলের অন্তর্দ্বন্দ্ব তো রয়েছেই।
আরএসএসের মতে, বাম ও কংগ্রেসের আড়াই শতাংশ ভোট সরে গিয়েছে এবারের নির্বাচনে। আর এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এগিয়ে যায়। বাম ও কংগ্রেসের ভোট কাটাকাটির জন্য বৃদ্ধি পেয়েছে তৃণমূল। এরই সঙ্গে মমতার মহিলা ভাতা, সংখ্যালঘু ভোট সবটাই তৃণমূলকে বেশি জায়গা করে দিয়েছে। আরএসএসের মতে, বিজেপি মানুষের সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারে নি। এর ফলে তৃণমূলের প্রতি ভয়ও কাটে নি সাধারণ মানুষের। তৃণমূলের প্রতি মানুষের ভয়ের কারণই তাদের জয়ের অন্যতম কারণ (RSS analyze the reason for BJP result in Lok Sabha Election from Bengal)।
আরএসএসের ওই পত্রিকায় এও পরামর্শ দেওয়া হয়েছে, বঙ্গ বিজেপি নেতৃত্ব যদি পরাজয়ের নেপথ্যে নিজেদের দোষটাকে দেখতে শুরু করে, তাহলে তা দলের জন্যই মঙ্গল হবে। বঙ্গ বিজেপির নেতাদের আত্মসমালোচনার প্রয়োজন বলে মনে করছে আরএসএস। কেনই বা মমতার বদলি কোনও মুখ নেই বঙ্গ বিজেপিতে, কেন কেন্দ্রীয় নেতৃত্ব এই খামতিকে জিইয়ে রেখেছে, তা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন (RSS analyze the reason for BJP result in Lok Sabha Election from Bengal)। মমতা বিরোধী কোনও যথার্থ মুখ এলেই বঙ্গ বিজেপির সংগঠন দৃঢ় হবে বলে দাবী আরএসএসের।






