বেলা বাড়লেই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কিন্তু ফের ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি, আগামী সপ্তাহেই ফের বড় বদল আবহাওয়ার

আলিপুর আবহাওয়া দফতরের‌ মতে, ইতিমধ্যেই বিহার এবং ঝাড়খণ্ডেও বর্ষা ঢুকেছে । দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্ষা এলেও, ভারী বৃষ্টি (Rain forecast) এখনই নেই। রবিবারের পর বদলে যাবে আবহাওয়া। ফের আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস করবে বঙ্গবাসী। আজ কলকাতা শহরে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিসের মতে, পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাতে বৃষ্টির (Rain forecast) পরিমাণ বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।

দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (Rain forecast) পূর্বাভাস রয়েছে।‌ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার ও আগামিকাল রবিবার বৃষ্টি কিছুটা কম হবে উত্তরবঙ্গে। তবে ফের সোমবার থেকে বাড়বে বৃষ্টি।

কলকাতায় আংশিক মেঘলা। বেলা বাড়লেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain forecast) সম্ভাবনা রয়েছে। আজ শনিবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কাল রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে।

আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি (Rain forecast) হয়েছে ১.৭ মিলিমিটার।

RELATED Articles