স্কুলে বন্দুক নিয়ে ঢুকল ক্লাস টেনের ছাত্র, বন্দুক নিয়ে দাদাগিরি স্কুলের ভিতর, আতঙ্কে-ভয়ে সিঁটিয়ে বাকি পড়ুয়ারা

Student of Class 10 came to school with a gun: স্কুলে বন্দুক নিয়ে দাদাগিরি। গেটম্যানকে মারধর, পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি, এমন নানান অভিযোগ উঠল ক্লাস টেনের ছাত্রের বিরুদ্ধে। স্কুলে বন্দুক নিয়ে ঢুকেছিল সে (Student of Class 10 came to school with a gun)। সেই বন্দুক দেখতে তার বন্ধুরা বেশ উৎসাহিত থাকলে ভয়ে সিটিয়ে যায় বাকি পড়ুয়ারা। শিক্ষকদের কানে সেকথা পৌঁছতেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়া হল।

এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে। স্কুল সূত্রে খবর, আজ, শনিবার সকালে স্কুলে গিয়ে শৌচালয়ের মধ্যে ঢুকে নিজের বন্ধুদের ব্যাগ খুলে কিছু একটা দেখাচ্ছিল এক ক্লাস টেনের ছাত্র। তার বন্ধুরাও বেশ উৎসাহ নিয়ে দেখছিল তার ব্যাগের ভিতর। কিন্তু ভয়ে আতঙ্কে কাঁটা হয়ে গিয়েছিল বাকি পড়ুয়ারা। কারণ ওই ছাত্রের ব্যাগে ছিল বন্দুক (Student of Class 10 came to school with a gun)

সেই বন্দুকই নিজের বন্ধুদের রেলা নিয়ে দেখাচ্ছিল ওই ক্লাস টেনের ছাত্র। সেই খবর শিক্ষকদের কান পর্যন্ত পৌঁছতে খুব বেশি দেরি হয়নি। প্রধান শিক্ষক গিয়ে ছাত্রের হাত থেকে কেড়ে নেয় সেই বন্দুক (Student of Class 10 came to school with a gun)। শুধুমাত্র বন্দুক আনাই নয়, স্কুলের গেটম্যানকে মারারও অভিযোগ উঠেছে ওই ছাত্র ও তার বন্ধুর বিরুদ্ধে।

এরপরই খবর দেওয়া হয় রেজিনগর থানায়। ওই দু’জনকে আটক করে পুলিশ। নাবালকদের কাছে ওই আগ্নেয়াস্ত্র কীভাবে এল, তা জানতে চাইছে পুলিশ (Student of Class 10 came to school with a gun)। জানা গিয়েছে, ওই ছাত্রের মধ্যে একজন আন্দুলবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েতের ভাইপো। অভিযুক্ত ছাত্র বলে, “আমি রাস্তার পাশ থেকে পেয়েছিলাম। বন্ধুদের দেখাচ্ছিলাম। বুঝতেই পারিনি। গেটম্যানকে মারতেই চাইনি”।

এই ঘটনা প্রসঙ্গে স্কুলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, “প্রার্থনা হওয়ার পর একটা ছেলে এসে আমাদের বলল স্যর একটা ছেলের কাছে পিস্তল আছে। ও বন্ধুদের দেখাচ্ছে। কোন ক্লাসে পড়ে জিজ্ঞাসা করলাম। এরপর বাথরুমে গিয়ে তল্লাশি করলাম পেলাম না। তারপর সাত আটজন শিক্ষক মিলে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের চেক করছিলাম। তারপরই পিস্তল উদ্ধার হয়” (Student of Class 10 came to school with a gun)

স্কুলের গেটম্যান জাহাঙ্গীর মোল্লা জানান, “ওদের সঙ্গে পরশুদিন আমার ঝামেলা হয়। আমি ওদের ধরতেই আমায় মারধর করে। সেই সময় ওরা বলছিল আজই গেটম্যানকে শুট করে বাড়ি যাব” (Student of Class 10 came to school with a gun)

RELATED Articles