দ্রুতগতিতে হবে টিকাদান, দেশে প্রথম দফায় এল রাশিয়ার তৈরি ‘স্পুটনিক’ ভি টিকা

ভারতে প্রতিষেধক সংকটের মধ্যে এবার কিছুটা আশার আলো দেখা গেল। দেশে প্রবেশ করল রাশিয়ার টিকা। মনে করা হচ্ছে এর ফলে টিকাদানে গতি বাড়বে। দেশে এল প্রথম দফার স্পুটনিক ভি টিকা। রাশিয়ায় তৈরি এই  করোনা প্রতিষেধকের দেড় লক্ষ ডোজ ঢুকেছে হায়দরাবাদে।

উল্লেখ্য, চলতি মাসেই করোনার মোট ৩ টিকা ভারতে পৌঁছানোর কথা। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অস্ত্রসম্ভারে নতুন সংযোজন হল স্পুটনিক ভি।

আরও পড়ুন- কোভ্যাকসিন নাকি কোভিশিল্ড? কোনটা বাছবেন? কোন টিকা বেশি কার্যকরী? পড়ে নিন

ভারতে ইতিমধ্যেই কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মাধ্যমে টিকাকরণ হচ্ছিল। এই তৃতীয় বিকল্প আসায় টিকাকরণ কর্মসূচির গতি আরও বাড়তে চলেছে। প্রথম দফায় এসেছে স্পুটনিক ভি টিকার ১.৫ লক্ষ ডোজ।

সূত্রের খবর,করোনার বিরুদ্ধে লড়তে স্পুটনিক ভি-র কার্যকারিতা ফাইজার ও মডার্নার টিকার চেয়ে ৯০ শতাংশ বেশি। সে কারণে ওই টিকা নয়াদিল্লি আমদানি করে থাকতে পারে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, জুনের মধ্যে স্পুটনিক ভি-র ৫০ লক্ষ টিকা চলে আসবে ভারতে। চলতি বছরের জুলাইয়ের মধ্যেই ১ কোটি ডোজ পাঠাবে রাশিয়া।

আরও অন্যান্য খবর