Saugata Roy react Sandeshkhali incident: গতকাল, শুক্রবার ছিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। রাজ্যের তিন আসনে যখন ভোট নিয়ে পরিস্থিতি উত্তপ্ত, সেই সময় রাজ্যের অন্য প্রান্তে এদিন দিনভর চলল এক নাটকীয় কাণ্ড। সন্দেশখালি থেকে উদ্ধার হল বেআইনি অস্ত্র ও প্রচুর কার্তুজ। এই ঘটনায় বিরোধীরা যেমন তোপ দেগেছে তৃণমূলকে, তেমনই আবার তৃণমূলের একাংশও প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে। এবার এই নিয়ে বিস্ফোরক দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় (Saugata Roy react Sandeshkhali incident)।
সন্দেশখালি থেকে বোমা, অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে পুলিশের দিকে আঙুল তোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বলেন, “অস্ত্র কারা রেখে গেল, সেটা দেখতে হবে। নাটকীয়তা কারা করতে চায় সেদিকেও নজর দিতে হবে। পুলিশের গোয়েন্দা নেটওয়ার্কের নজরে থাকা উচিত ছিল। যারাই ঢুকিয়ে থাকুক, পুলিশের তো আগেই বের করা উচিত ছিল”।
এবার এই একই সুর শোনা গেল সৌগত রায়ের মুখেও (Saugata Roy react Sandeshkhali incident)। আজ, শনিবার ভোট প্রচারে বেরিয়েছিলেন সৌগত রায়। তখনই তিনি সন্দেশখালির এই ঘটনা নিয়ে মন্তব্য করেন। এই ঘটনায় রাজ্য পুলিশকে ‘অপদার্থ’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর প্রশ্ন, বেআইনি অস্ত্র যেই রেখে থাকুক না কেন, সেটা ধরা তো পুলিশের কাজ। এটা পুলিশের অপদার্থতা, এমনটাই দাবী তৃণমূল প্রার্থীর (Saugata Roy react Sandeshkhali incident)। তাঁর কথায়, কেন্দ্রীয় এজেন্সি কোনও একটা উদ্দেশ্য নিয়ে বাংলায় ঢুকেছে।
অন্যদিকে আবার এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করেন তৃণমূলের এককালের নেতা তথা বর্তমানে বিজেপি প্রার্থী তাপস রায়ও। তাঁর কথায়, তৃণমূল বাংলার যা অবস্থা করে রেখেছে, তাতে এমন অনেক কিছুই এখন দেখতে হবে। তিনি বলেন, “এরা তো শেখ শাহজাহানদের শাসক দল। যা হওয়ার তাই হয়েছে। লোক তো শুনেছি শেখ শাহজাহানকে স্যালুট করত, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কী করে”।
প্রসঙ্গত, গতকাল, শুক্রবার সন্দেশখালিতে তল্লাশি চালায় সিবিআই। সেখানে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। বোমা উদ্ধার করতে খবর দেওয়া হয়েছিল এনএসজি-কে। এই ঘটনায় বিরোধীরা তৃণমূলকে তোপ দাগলেও, তৃণমূলের একাংশ কিন্তু এর দায় ঠেলছে পুলিশের দিকে (Saugata Roy react Sandeshkhali incident)। তবে প্রশ্ন উঠছে, পুলিশের দিকে আঙুল তুললেই কী শাসক দল সমস্ত দায় ঝেড়ে দিতে পারবেন?






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার