Scare of Snakes in Government Hospital: হাসপাতালে চিকিৎসা করে সুস্থ হতে এসে এবার না সাপের ছোবলেই প্রাণটা যায়! এমনই আশঙ্কা তৈরি হয়েছে হাসপাতালের রোগী ও তাদের পরিজনদের মধ্যে। কারণ হাসপাতাল এখন পরিণত হয়েছে এক আস্ত সাপের আস্তানায় (Scare of Snakes in Government Hospital)। হাসপাতালের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কালাচ, কেউটে, চন্দ্রবোড়ার মতো বিষধর সব সাপ। আর এর জেরে ভয়ে, আতঙ্কে কাঁটা রোগী থেকে শুরু করে রোগীর পরিবার, চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মীরা।
এমন ভয়াবহ ঘটনা ঘটছে বাঁকুড়ার তালডাংড়া গ্রামীণ হাসপাতালে। এলাকার মানুষ ওই গ্রামীণ হাসপাতালের উপরেই নির্ভরশীল চিকিৎসার জন্য। শুধু এই গ্রামের লোকজনই নন, পাশের ওন্দা, সিমলাপাল, পশ্চিম মেদিনীপুরের লোকজনও এই গ্রামীণ হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। হাসপাতালে রয়েছে মেল, ফিমেল, স্ত্রী রোগ ও প্রসূতি ওয়ার্ড, রয়েছে আউটডোরে চিকিৎসার সুযোগ। আর সেই হাসপাতালেই এখন সাপের আতঙ্ক (Scare of Snakes in Government Hospital)।
হাসপাতালের আউটডোরই শুধু নয়, এই সমস্ত বিষধর সব সাপ ঢুকে পড়ছে হাসপাতালের ইন্ডোর ওয়ার্ডেও। ভর্তি থাকা রোগীর বেডের পাশেই হয়ত গুটিয়ে বসে রয়েছে সেই সাপ (Scare of Snakes in Government Hospital)। এমন দৃশ্য চোখেও পড়ছে রোগী ও তাদের পরিজনদের। বর্ষার জেরে হাসপাতালে এমন সাপের উপদ্রব বেড়েছে।

হাসপাতালের কর্মীদের কথায়, বর্ষার জেরে হাসপাতালের চারিদিকে বেড়েছে ঝোপ আগাছা। আর সেখানেই ডেরা বেঁধেছে এই সাপেরা। তারাই ঢুকে পড়ছে হাসপাতালের ভেতর। তবে এই সাপের উপদ্রবের জেরে রোগীরা সুস্থ হওয়ার বদলে সাপের ছোবলেই প্রাণ যাওয়ার আশঙ্কা করছেন (Scare of Snakes in Government Hospital)। এই বিষধর সাপের জেরে যে কোনওদিন কোনও বড় দুর্ঘটনা ঘটে যাবে না, এর তো কোনও গ্যারান্টি নেই।
এই বিষয়টি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সাপের এই উপদ্রব বন্ধ করতে হাসপাতাল চত্বরে কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে (Scare of Snakes in Government Hospital)। হাসপাতাল চত্বরের ঝোপঝাড় পরিষ্কার করানোর ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা গিয়েছে কর্তৃপক্ষের তরফে।
এই ঘটনায় তালডাংড়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ মণ্ডল জানিয়েছেন, “সাপ বেরোচ্ছে। বর্ষায় এখানে সাপ বেরোয়। কার্বলিক অ্যাসিড দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঝোপঝাড় পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে” (Scare of Snakes in Government Hospital)।





