Security Guard is Arrested in Lady Doctor Death Case in R G Kar: আর জি করের তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে, এমনটাই দাবী। শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনায় রাজনৈতিক রঙ লেগেছে। এই ঘটনায় এবার গ্রেফতার করা হল একজনকে (Security Guard is Arrested in Lady Doctor Death Case in R G Kar)।
তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে ক্রমেই জলঘোলা হচ্ছে। প্রতিবাদ জানিয়েছেন আর জি করের জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে পড়ুয়া চিকিৎসকরা। পুলিশকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন তারা। তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। গতকাল, শুক্রবার তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর সন্ধ্যেবেলাতেই হয় ময়নাতদন্ত। রিপোর্টে খুনের কথা উল্লেখ করা হয়েছে। ধর্ষণের ইঙ্গিতও রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে (Security Guard is Arrested in Lady Doctor Death Case in R G Kar)।
এই ঘটনার তদন্ত করতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করেছে কলকাতা পুলিশ। ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার নেতৃত্বে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। এই তদন্ত করতে গিয়েই এবার গ্রেফতার করা হল একজনকে। এদিন রাতেই হাসপাতালের এক নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে বলে খবর। ওই ব্যক্তি সরাসরি হাসপাতালের কর্মী নন বা পুলিশের লোক নন। জানা গিয়েছে, অন্য সংস্থার তরফে নিয়োগ ছিল নিরাপত্তারক্ষী। কিন্তু তারপরও হাসপাতালে অবাধ যাতায়াত ছিল সেই ব্যক্তির (Security Guard is Arrested in Lady Doctor Death Case in R G Kar)।
সিসিটিভি ফুটেজ ধরেই গ্রেফতার করা হয়েছে ওই নিরাপত্তারক্ষীকে (Security Guard is Arrested in Lady Doctor Death Case in R G Kar)। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তরুণী চিকিৎসক খুন হন রাত ৩টে থেকে ভোর ৬টার মধ্যে। সেমিনার হল থেকে উদ্ধার হয় তাঁর অর্ধনগ্ন দেহ। ওই সময়ের মধ্যে সেমিনার হলের আশেপাশে হাসপাতালের কোনও কর্মী, গ্রুপ ডি-এর কর্মী, নার্স বা জুনিয়র চিকিৎসক ছাড়া আর কেউ গিয়েছিল কী না, তা খতিয়ে দেখেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, সেমিনার হলে কোনও সিসি ক্যামেরা ছিল না। সেমিনার হলের আশেপাশেও নেই কোনও সিসি ক্যামেরা। চেস্ট ডিপার্টমেন্টের একটি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে দেখা যায়। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে সেমিনার হলের দিকে যেতে দেখা গিয়েছিল ওই ব্যক্তিকে। কিছু সময় পর ওই ব্যক্তিকে এমারজেন্সির দিক থেকে বের হতে দেখা যায়। এরপরই নিরাপত্তারক্ষীকে চিহ্নিত করে আটক করে পুলিশ (Security Guard is Arrested in Lady Doctor Death Case in R G Kar)। জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে খবর।






