দুঃসংবাদ! রবিবার থেকেই বাতিল হাওড়া শাখার একাধিক ট্রেন, মহা দুর্ভোগ পোহাতে হবে নিত্যযাত্রীদের

ফের হাওড়া শাখায় বিঘ্ন ট্রেন চলাচল। সিঙ্গুর থেকে নালিকুলের মধ্যে চলবে সিগন্যালিং ও বৈদ্যুতিক পোস্ট বাড়ানোর কাজ। এই কারণে আগামীকাল অর্থাৎ ২২শে জানুয়ারি থেকে হাওড়া-তারকেশ্বর শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

পূর্ব রেল সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ ২২ জানুয়ারি রবিবার থেকে ২৩ জানুয়ারি সোমবার পর্যন্ত সিঙ্গুর থেকে নালিকুলের মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। এই সময়ে মধ্যে হাওড়া থেকে দিয়ারা পর্যন্ত ৬টা ট্রেন আসবে। আর দিয়ারা থেকেই ট্রেন ফেরত যাবে হাওড়ায়। অন্যদিকে, ৬টি ট্রেন যাবে তারকেশ্বর থেকে হরিপাল পর্যন্ত আর হরিপাল থেকে সেগুলি ফেরত যাবে।

রেলের তরফে জানানো হয়েছে যে সিঙ্গুর থেকে নালিকুল পর্যন্ত এই স্টেশনের মাঝে রবি ও সোমবার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক-সহ নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। এই কারণে হাওড়া-তারকেশ্বর, হাওড়া-গোঘাট লাইনে একাধিক আপ ও ডাউন ট্রেন বাতিল হয়েছে।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-

  • হাওড়া থেকে ৩৭৩১৯, ৩৭৩০৫, ৩৭৩২৭ এবং ৩৭৩৪৩
  • তারকেশ্বর থেকে ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২ এবং ৩৭৪১৬
  • শেওরফুলি থেকে ৩৭৪১১ এবং ৩৭৪১৫
  • সিঙ্গুর থেকে ৩৭৩০৬

আরও অন্যান্য খবর