আগামী সপ্তাহে শিয়ালদহ শাখায় বাতিল একাধিল লোকাল ট্রেন, চরম দুর্ভোগের মুখে পড়বেন নিত্যযাত্রীরা

নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার অর্থাৎ ৩রা জুলাই শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর জেরে যাত্রীরা বেশ সমস্যার মুখে পড়তে চলেছেন। শিয়ালদহ শাখার ডানকুনি-সহ একাধিক লাইনে বাতিল করা হয়েছে ট্রেন। কোন কোন ট্রেন বাতিল হয়েছে, দেখে নিন-

শিয়ালদহ শাখার ডানকুনি লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল হয়েছে শিয়ালদহ শাখার অন্যান্য লাইনের ট্রেনও। এই শাখাগুলোর মধ্যে রয়েছে – শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন। এছাড়াও শিয়ালদহ মেনলাইনেরও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর। লোকাল ট্রেন ছাড়াও, ছয়টি দূরপাল্লার ট্রেনেরও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

কিন্তু কেন বাতিল হল একাধিক ট্রেন? রেল সূত্রে খবর, রেলব্রিজের উপর কাজ চলবে। সেই কারণেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তবে ৩রা জুলাই রবিবার পড়েছে। এদিন অফিস বা নিত্যযাত্রীদের চাপ সাধারণত একটু কমই থাকে। তাই সপ্তাহের অন্য দিনের চেয়ে রবিবার ট্রেন বাতিল হলে যাত্রীদের ভোগান্তি একটু কম হবে বলেই মনে করা হচ্ছে।

তবে রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই অসুবিধার জন্য আগের থেকেইও ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। একরকম বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে রেলকে, তাও উল্লেখ করা হয়েছে। রেলব্রিজের কাজটা বেশ জরুরি৷ আর সেই কারণেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বলে রাখি, এর আগে রেললাইনের কাজের জন্য হাওড়া-ব্যান্ডেল লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল৷ সেই সময়ও বেশ অসুবিধার মুখে পড়েছিলেন যাত্রীরা। এক্ষেত্রেও যাত্রীরা একটু যে সমস্যার সম্মুখীন হবেন, তা বলাই বাহুল্য।

তবে এবার প্রশ্ন উঠছে যে, এই রেলব্রিজের কাজ আদৌ কতদিন চলবে? আর এর জন্য ট্রেন কতদিন বাতিল থাকবে? এর কোনও সঠিক উত্তর যদিও এখনও মেলেনি।

আরও অন্যান্য খবর