ফের চরম দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। হাওড়া শাখায় বাতিল একাধিক লোকাল। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে হাওড়া-বর্ধমান ডিভিশনের ব্যান্ডেল-শক্তিগড় শাখায় আদি সপ্তগ্রাম স্টেশনে ওভারহেড বিদ্যুতের কাজ হবে আর এরই সঙ্গে চলবে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজও। এর জেরেই আগামী ১২ই আগস্ট থেকে ২৮শে আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে।
কোন কোন ট্রেন বাতিল থাকছে, দেখে নেওয়া যাক-
১২.০৮.২০২৩ (শনিবার), ১৭.০৮.২০২৩ (বৃহস্পতিবার), ১৯.০৮.২০২৩ (শনিবার), ২২.০৮.২০২৩ (মঙ্গলবার), ২৪.০৮.২০২৩ (বৃহস্পতিবার), ২৬.০৮.২০২৩ (শনিবার) বর্ধমান থেকে বাতিল ০৩০৫২। হাওড়া থেকে বাতিল ৩৫৮৫৭।
১২.০৮.২০২৩ (রবিবার), ১৪.০৮.২০২৩ (সোমবার), ১৫.০৮.২০২৩ (মঙ্গলবার), ২০.০৮.২০২৩ (রবিবার), ২৭.০৮.২০২৩ (রবিবার) বর্ধমান থেকে বাতিল: ০৩০৫২, ৩৭৭৮২, ৩৭৮১২। হাওড়া থেকে বাতিল ৩৭৮৫৭, ০৩০৫১। ব্যান্ডেল থেকে বাতিল ৩৭৭৮১।
১৬.০৮.২০২৩ (বুধবার), ১৮.০৮.২০২৩ (শুক্রবার), ২১.০৮.২০২৩ (সোমবার), ২৩.০৮.২০২৩ (বুধবার), ২৫.০৮.২০২৩ (শুক্রবার), ২৮.০৮.২০২৩ (সোমবার) হাওড়া থেকে বাতিল ০৩০৫১, বর্ধমান থেকে বাতিল ৩৭৭৮২, ৩৭৮১২।






