উইকেন্ডে পুজোর শপিংয়ে বাধা, রবিবার হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল, যাত্রীদের বাড়বে ভোগান্তি

এমনিতেই রবিবার ট্রেন তুলনামূলক কমই থাকে। এর উপর জদিয়াবার ট্রেন বাতিল হয়, তাহলে যাত্রীদের হয়রানির শেষ থাকবে না। বিগত কয়েকমাস ধরেই সপ্তাহান্তে নানান শাখায় বাতিল থাকছে একাধিক ট্রেন। এই রবিবার অর্থাৎ আগামীকালও হাওড়া শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনের হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। সেই কারণেই কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল কোন কোন ট্রেন বাতিল থাকবে, দেখে নেওয়া যাক-

  • হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলির নম্বর – ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫ ও ৩৭৯১৫
  • বর্ধমান থেকে যে ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলির নম্বর – ৩৬৮৪২, ৩৬৮৪৪
  • ব্যান্ডেল থেকে যে ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলির নম্বর – ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭৭৪৯
  • নৈহাটি থেকে যে ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলির নম্বর – ৩৭৫৩৫, ৩৭৫৩৭
  • তারকেশ্বর থেকে যে ট্রেনটি বাতিল থাকবে, সেগুলির নম্বর – ৩৭৩২৬ নম্বর
  • কাটোয়া থেকে যে ট্রেনগুলি বাতিল থাকবে – ৩৭৭৪৮, ০৩০৬১
  • আজিমগঞ্জ থেকে যে ট্রেনগুলি বাতিল থাকবে – ০৩০৬১ নম্বর ট্রেন।

শুধু তাই-ই নয়, বেশ কিছু ট্রেন এদিন দেরিতেও ছাড়বে। জানা গিয়েছে, ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে ছাড়বে। আবার আগামীকাল ০৩০৯৫ কাটোয়া-আজিমগঞ্জ মেমু স্পেশালও আধ ঘণ্টা দেরিতে ছাড়বে। এর পাশাপাশি ৩৭৭৫১ ব্যান্ডেল-কাটোয়া লোকালও নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে রওনা দেবে। এছাড়াও ৩৭৩১৭ হাওড়া-তারকেশ্বর লোকাল, ১৩০৫৪ রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস এবং ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেসও যথাক্রমে ২০ মিনিট, ২০ মিনিট, ৫০ মিনিট ও ৩০ মিনিট দেরিতে যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles