একটি আন্তর্জাতিক লেবার প্রসেস কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আপাতত ইতালিতে রয়েছেন বামনেত্রী দীপ্সিতা ধর। ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে বক্তৃতা রেখেছেন তিনি।
এছাড়াও, ইন্টারন্যাশনাল লেবার প্রসেস কনফারেন্স, গিগ ওয়ার্কার্স ও ইউনিয়ন গঠনের প্রক্রিয়া নিয়ে বক্তব্যও রেখেছেন এসএফআই-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক।
এই নিয়ে একটি ফেসবুক পোস্টে দীপ্সিতা লিখেছেন, “সারা বিশ্বের বিভিন্ন গবেষকদের কথায় উঠে এল শ্রমিক শোষণের কদর্য রূপের কথা। একই সাথে উঠে এল আফ্রিকা থেকে ডেনমার্ক, সংঘবদ্ধ শ্রমিক আন্দোলনের কথা। কোথাও এর ব্যাকরণ আলাদা। কোথাও বা একদম এক। আর একটা নাম ঘুরে ফিরে এল বারবার। যার ভুত এখনও নিশ্চিন্তে ঘুমাতে দেয় না লুটে খাওয়া মানুষদের”।
ছোট্ট দ্বীপরাষ্ট্র মালটায় নিজের কমরেড সঙ্গীদের সঙ্গে ঘুরছেন দীপ্সিতা। ট্রাডিশনাল পোশাক পরে ইতালির রাস্তায় দীপ্সিতা। নিজের ইনস্টাগ্রামে পোস্টে এই ছবি পোস্ট করে বামনেত্রী ক্যাপশনে লিখলেন, “তোমায় ছাড়া জীবন ততটাও সহজ নয়। অনেক দেরি হয়ে গেল কি তা বলতে”?
View this post on Instagram
রোমের রাস্তায় দীপ্সিতা। কলোসিয়ামের সামনে ছবি তুলে পোস্ট করে ছবির ক্যাপশনে দীপ্সিতা লেখেন, “হোয়েন ইন রোম…”।
View this post on Instagram





