আজ তৃণমূলের পার্টি অফিসের নীচে সভা করছি, এরপর তোমার বাড়ির নীচে সভা করব!  ভাইপোকে হুঁশিয়ারি সৌমিত্র’র

সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন! তৃণমূলের উত্তরাধিকারীকে বিঁধতে প্রস্তুত বিজেপি। মূল অস্ত্র অভিষেকের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ।

গরু পাচার আর কয়লা পাচার নিয়ে বঙ্গ রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। যাতে নাম জড়িয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির একাধিক সভা-সমিতি থেকে অভিষেককে তোলাবাজ বলে আক্রমণ করা হচ্ছে। এবার গরু পাচারকাণ্ডে সরাসরি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা নেওয়ার কথা বললেন বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপির যুব মোর্চার সভাপতি বলেন, বিনয় মিশ্র ৩০ কোটি টাকা প্রতি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিত। তিনি বলেন, দরকার পড়লে আমি সিবিআইকে এই নিয়ে বলব। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল আর বিনয় মিশ্রর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যুক্ত আছেন বলে অভিযোগ করেন তিনি।

এক‌ইসঙ্গে গতকাল দক্ষিণ কলকাতার একটি পথসভা থেকে সৌমিত্র খাঁ তৃণমূলের সাংসদ তথা তৃণমূল যুব সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আজ তৃণমূলের পার্টি অফিসের নীচে সভা করছি। আগামী দিনে তোমার বাড়ির নীচে সভা করব। দেখব কে আটকায়।”
তোলাবাজ অভিযোগে তৃণমূলকে কতটা বিপাকে ফেলতে পারে বিজেপি এখন সেটাই দেখার।

RELATED Articles