বুধবার থেকে নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৫শে অগাস্ট পর্যন্ত ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল, আজ থেকে উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপ আরও শক্তিশালী হবে। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতায় ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টির দাপট একটু হলেও কমছে আবার কখনো হালকা বৃষ্টি হয়েই চলেছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হচ্ছে। তবে শুধু কলকাতাতেই নয় সমগ্র দক্ষিণবঙ্গেই নিরবিচ্ছিন্ন বৃষ্টি হয়েই চলেছে এবং আগামী কয়েকদিনও সেই বৃষ্টি বজায় থাকবে।

তবে বর্তমানে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তা ক্রমশ পশ্চিমের দিকে সরে যাচ্ছে। যার ফলে এই নিম্নচাপের প্রভাব কিছুটা কমবে। তবে এই মুহূর্তে বৃষ্টির হাত থেকে মুক্তি নেই। কারণ হাওয়া অফিস জানিয়েছে কিছুদিনের মধ্যে আরো একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। যার ফলে এখন টানা কিছুদিন বৃষ্টি চলবে। তবে আশা করা হচ্ছে আগামী ২৫ শে আগস্টের পর পরিস্হিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।

আরও অন্যান্য খবর