১৪ অগাস্ট পর্যন্ত বাতিল হাওড়া থেকে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন! দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে

ভারতীয় রেল যাত্রীদের জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। ঠিক হচ্ছে রেল লাইন, অত্যাধুিক মানের স্টেশন ইত্যাদি তৈরি হচ্ছে। যার প্রভাব পড়ছে ট্রেনের পরে ট্রেনের উপর। মাঝে মধ্যেই বন্ধ থাকে ট্রেন চলাচল।

সেই কারণেই এবার বন্ধ থাকছে ২০ টি দূরপাল্লার ট্রেন। কয়েকদিনের জন্য দূরপাল্লার ট্রেন বন্ধ করল দক্ষিণ-পূর্ব রেল। দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের নাগপুর ডিভিশনে কাজ চলায় আগামী ১৪ অগাস্ট পর্যন্ত বাতিল একধিক ট্রেন।

দেখেনিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে —
১. ১২৮৩৪ হাওড়া-আমদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস আগামী ৮ অগাস্ট থেকে আগামী ১৩ অগাস্ট পর্যন্ত বাতিল থাকবে।
২. ১২৮৩৩ আমদাবাদ-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আগামী ৮ অগাস্ট থেকে ১৩ অগাস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
৩. ১২১২৯ পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস আগামী৮ অগাস্ট থেকে ১৩ অগাস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
৪. ১২৭৬৮ সাঁতরাগাছি-হজুর সাহেব নান্দেড় সুপারফাস্ট এক্সপ্রেস শুধুমাত্র ১০ অগস্ট বাতিল থাকবে।
৫. ১২৯০৫ পোরবন্দর-শালিমার এক্সপ্রেস ১০ অগাস্ট এবং ১১ অগাস্ট বাতিল করা হয়েছে।
৬. ১২৮১০ হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস মেল (ভায়া নাগপুর): ৮ অগাস্ট থেকে ১৩ অগাস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
৭. ১২৮০৯ মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস-হাওড়া মেল (ভায়া নাগপুর): ৮ অগাস্ট থেকে ১৩ অগাস্ট পর্যন্ত বাতিল থাকবে।
৮. ১৮১০৯ টাটানগর-ইটওয়ারি এক্সপ্রেস: ৬ অগাস্ট থেকে ১২ অগাস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

এই ট্রেনগুলি ছাড়াও বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। আপনি যদি ওই সময়ে যাত্রা করেন বা টিকিট বুক করে থাকেন অবশ্যই রেলের ওয়েব সাইটে চেক করে নিন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles