পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখে বাড়ি ফিরতে আর সমস্যা নেই, ভোররাত পর্যন্ত চলবে ট্রেন, জেনে নিন সময়সূচী

পুজোর আর বেশিদিন বাকি নেই। পুজো মানেই রাত জেগে ঠাকুর দেখা, হইহুল্লোড়। তবে রাত জেগে ঠাকুর দেখার পর বাড়ি ফিরতে অনেকেই বেশ সমস্যার মুখে পড়েন। এবার মুশকিল আসান করল রেল কর্তৃপক্ষ। পুজোর দিনগুলোতে ভোর ৪টে পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।    

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে আগেই জানানো হয়েছিল পুজোর সময় বাড়তি পরিষেবার বিষয়ে। এবার রেলের তরফেও জানানো হল, পুজোর দিনগুলোতে শিয়ালদহ শাখায় চলবে বাড়তি ট্রেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে ২০টি পুজো স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর। ১৮টি চলবে রাতে আর ২টি চলবে দুপুর-বিকেলে।  

কোন কোন সময় স্পেশাল ট্রেন চলবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, দেখে নিন একনজরে-

শিয়ালদহ-কল্যাণী শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) শিয়ালদহ-কল্যাণী লোকাল: রাত ১ টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ২ টো ৫০ মিনিটে কল্যাণীতে পৌঁছাবে।

২) শিয়ালদহ-কল্যাণী লোকাল: শিয়ালদহ থেকে রাত ২ টো ৩০ মিনিটে ছাড়বে। কল্যাণীতে পৌঁছাবে রাত ৩ টে ৫০ মিনিটে।

৩) কল্যাণী-শিয়ালদহ লোকাল: রাত ১২ টা ১০ মিনিটে কল্যাণী থেকে ছাড়বে। আর শিয়ালদহ পৌঁছাবে রাত ১ টা ৩০ মিনিটে।

৪) কল্যাণী-শিয়ালদহ লোকাল: কল্যাণী থেকে ছাড়বে রাত ৩ টেয়। শিয়ালদহ পৌঁছাবে ভোর ৪ টে ২০ মিনিটে।

শিয়ালদহ-রানাঘাট শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) শিয়ালদহ-রানাঘাট লোকাল: রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ২ টো ৩০ মিনিটে রানাঘাটে পৌঁছাবে।

২) রানাঘাট-শিয়ালদহ লোকাল: রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। শিয়ালদহ পৌঁছাবে রাত ১ টা ৪০ মিনিটে।

রানাঘাট-কৃষ্ণনগর শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) রানাঘাট-কৃষ্ণনগর সিটি লোকাল: রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছাবে রাত ১২ টা ১৭ মিনিটে।

২) কৃষ্ণনগর সিটি-রানাঘাট লোকাল: রাত ১২ টা ৩০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে। রাত ১ টা ৫ মিনিটে রানাঘাটে পৌঁছাবে।

শিয়ালদহ-ডানকুনি শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) শিয়ালদহ-ডানকুনি লোকাল: শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১১ টা ৩০ মিনিটে। শিয়ালদহ রাত ১২ টা ১৫ মিনিটে পৌঁছাবে।

২) ডানকুনি-শিয়ালদহ লোকাল: ডানকুনি থেকে ছাড়বে রাত ১২ টা ২৫ মিনিটে। শিয়ালদহ রাত ১ টা ৫ মিনিটে পৌঁছে যাবে।

শিয়ালদহ-বনগাঁ শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) শিয়ালদহ -বনগাঁ লোকাল: রাত ১ টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। বনগাঁয় পৌঁছায়ে রাত ৩ টে ১০ মিনিটে।

২) বনগাঁ-শিয়ালদহ লোকাল: রাত ১১ টা ৫৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। শিয়ালদহ পৌঁছাবে রাত ১ টা ৪৫ মিনিটে।

শিয়ালদহ-বজবজ শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) শিয়ালদহ -বজবজ লোকাল: রাত ১১ টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ব। বজবজে পৌঁছাবে রাত ১২ টা ১৮ মিনিটে।

২) বজবজ-শিয়ালদহ লোকাল: রাত ১২ টা ৩০ মিনিটে বজবজ থেকে ছাড়বে। শিয়ালদহ পৌঁছাবে রাত ১ টা ৩০ মিনিটে।

শিয়ালদহ -বারুইপুর শাখায় পুজো স্পেশাল ট্রেন

১) বারুইপুর-শিয়ালদহ লোকাল: বিকেল ৪ টে ৩৫ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে। বিকেল ৫ টা ২১ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।

২) শিয়ালদহ-বারুইপুর লোকাল: শিয়ালদহ থেকে ছাড়বে দুপুর ৩ টে ২৫ মিনিট থেকে। বারুইপুরে পৌঁছাবে বিকেল ৪ টে ১২ মিনিটে।

৩) বারুইপুর-শিয়ালদহ লোকাল: বারুইপুর থেকে ছাড়বে রাত ১ টা ২৫ মিনিটে। রাত ২ টো ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। 

৪) শিয়ালদহ-বারুইপুর লোকাল: রাত ১২ টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। বারুইপুরে পৌঁছাবে রাত ১ টা ১৫ মিনিটে।

৫) বারুইপুর-শিয়ালদহ লোকাল: রাত ৩ টে ১০ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে। শিয়ালদহে পৌঁছাবে রাত ৩ টে ৫২ মিনিটে। 

৬) শিয়ালদহ-বারুইপুর লোকাল: রাত ২ টো ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ৩ টে ২ মিনিটে বারুইপুরে পৌঁছাবে।

RELATED Articles