প্রত্যেকদিন রাস্তাঘাটে মহিলাদের কত ধরণের হেনস্থার শিকার হতে হয়। কেউ কেউ তা নিয়ে মুখে খোলেন, প্রতিবাদ জানান আবার কেউ লজ্জায় মুখ বুজে সবটা সহ্য করে নেন। অনেক অভিযোগ, অনেক প্রতিবাদ সত্ত্বেও মেয়েদের উপর রাস্তাঘাটে যৌ’ন হেনস্থার ঘটনা যেন কম হয় না। এবার ফের এমন এক ঘটনার শিকার হলেন হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজের ছাত্রীরা।
সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যাতে দেখা যাচ্ছে এক তরুণী ফেসবুকে লাইভ ভিডিও করে কিছু অভিযোগ জানাচ্ছে। প্রথমেই সে জানায় যে সে হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজের ছাত্রী। না, কলেজ নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই, তাঁর অভিযোগ অন্য জায়গায়। নিত্যদিন তাঁকে ও তাঁর বান্ধবীদের কলেজ যাওয়ার পথে এক অ’শ্লী’ল ঘটনার স্বীকার হতে হচ্ছে, সেই ঘটনার কথাই তুলে ধরে সেই পড়ুয়া।
ওই পড়ুয়া জানায় যে তাদের কলেজ বঙ্কিম সেতুর উপর। কিন্তু তাদের কলেজ যাওয়ার পথে একটি গুমটি জায়গায় একটি খোলা সার্বজনীন শৌচালয় রয়েছে। ওই পড়ুয়ার অভিযোগ, তারা যখন কলেজ যায়, সেই সময় এক ব্যক্তি প্রত্যেকদিন সেই শৌচালয়ের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করেন। শুধু তাই-ই নয়, তাদের দেখিয়ে তিনি নিজের প্যান্ট খুলে রাখেন।
ওই পড়ুয়া ভিডিওতে জানান যে এই ঘটনা এক-দু’দিনের নয়। প্রায় এক সপ্তাহ ধরে এমনটাই চলছে। সে আর তাঁর সহপাঠীরা যে সময় ওই রাস্তা দিয়ে যায় ঠিক সেই সময় ওই ব্যক্তি তাদের দেখিয়ে নিজের প্যান্ট খুলে দাঁড়িয়ে থাকেন। ভিডিওতে ওই ব্যক্তিকেও দেখান ওই পড়ুয়া। ওই পড়ুয়ার দাবী এই ঘটনা একন ধরণের যৌ’ন হেনস্থার মধ্যে পড়ে।
ওই পড়ুয়ার অভিযোগ, হাওড়া বঙ্কিম সেতুর মতো একটা জায়গা যেখানে সারাক্ষণ পুলিশের ভিড়, সিআরপিএফ মোতায়েন করা থাকে, সেই জায়গায় তাদের এমন অ’শ্লী’ল অভিজ্ঞতার শিকার হতে হচ্ছে, যা নিন্দনীয়।
এই ভিডিওর মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছতে চেয়েছে ওই তরুণী যাতে সকলে এই ভিডিও বেশি করে শেয়ার করেন ও পুলিশ-প্রশাসনের নজরে আসতে পারে এই ঘটনা। এই ঘটনায় পুলিশ যাতে কোনও পদক্ষেপ করে, সেই আবেদনই জানিয়েছে হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজের ওই পড়ুয়া।






