ভোট মিটে গেলেও এখনও স্কুল আটকে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, পড়াশোনা সব শিকেয়, পড়তে চেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

Central Force Jawans are still in Schools: ভোট শেষ হয়েছে একমাস হতে চলল। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ২৬ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এরপরও আরও তিনদিন কেটে গিয়েছে। কিন্তু স্কুল ছাড়তে যেন রাজিই নয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (Central Force Jawans are still in Schools)। হচ্ছে না পড়াশোনা। ফলে এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্কুলের ছাত্রছাত্রীরা।

স্কুল খোলা দাবী করে আজ, শনিবার ভাঙড়ের নানান জায়গায় চলল বিক্ষোভ। এদিন বাসন্তী হাইওয়ের বামনঘাটায় রাস্তা অবরোধ করে পড়ুয়ারা। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হলেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও। শিক্ষকরা জানাচ্ছেন, স্কুলের ক্লাসরুমে এখনও জওয়ানরা রয়েছেন (Central Force Jawans are still in Schools)। ফলে ক্লাস করানো যাচ্ছে না। ভাঙড় মহাবিদ্যালয়ে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে এই জন্য।

সেখানকার প্রধান শিক্ষক মানস হালদার বলেন, “দেড় মাস গরমের ছুটির পর স্কুল খুলেছে। ভোট মিটেছে একমাস হল। তারপরও বাহিনীর জওয়ানরা স্কুলে রয়েছে। প্রায় আড়াই মাস ধরে ছাত্রীদের ঠিক মতো পড়াতে পারছি না। সমস্যা হচ্ছে। শিক্ষার অধিকার সকলের রয়েছে। অথচ আমরা বাচ্চাদের পড়াতে পারছি না। আমাদের দাবি সেনাবাহিনী থাকুক। কিন্তু অন্য কোথাও বিকল্প ব্যবস্থা করার হোক” (Central Force Jawans are still in Schools)

এক পড়ুয়ার কথায়, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকার জন্য আমরা ঠিকঠাক ভাবে ক্লাস করতে পারছি না (Central Force Jawans are still in Schools)। একটা ছোট বিল্ডিংয়ে ক্লাস হচ্ছে। এত পড়াশোনার ক্ষতি হচ্ছে। স্যররা পড়াতে পারছেন না”।

এদিন পড়ুয়া ও শিক্ষকদের এই বিক্ষোভের জেরে ব্যাপক যানজট হয়। ব্যস্ত বাসন্তী হাইওয়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। দাবী জানানো হয় যাতে সোমবারের মধ্যে স্কুলে পঠনপাঠন শুরু হয়, তার ব্যবস্থা করার জন্য (Central Force Jawans are still in Schools)

এদিন কলকাতা পুলিশের আধিকারিকরা আশ্বাস দেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই বিষয়টি তারা নজরে আনবেন। এই বিষয়ে স্কুলে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও শীর্ষস্তরের কর্তাদের উপরেই দায় চাপিয়েছেন (Central Force Jawans are still in Schools)

RELATED Articles