দাপুটে অভিনেতা হিসেবে কাঁপিয়েছেন ছোটো থেকে বড় পর্দা, আচমকাই কেন অভিনয় জীবন থেকে সরে গেলেন অনুরাধা রায়ের স্বামী দেবরাজ রায়?

বাংলা সিনেমা জগতের রিয়েল লাইফ তারকা জুটি অনেকেই রয়েছেন। তবে এই তারকা জুটিদের মধ্যে উল্লেখযোগ্য দেবরাজ রায় (Debraj Roy) ও অনুরাধা রায়। অভিনয় জগতের সঙ্গে এই জুটি বহুদিন ধরে যুক্ত। দেবরাজের স্ত্রী অনুরাধা একসময় চুটিয়ে অভিনয় করেছেন টলিউডে। আজও তাকে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। কিন্তু দেবরাজ রায়কে (Debraj Roy) আর দেখা যায় না। কোথায় হারিয়ে গেলেন এই অভিনেতা।

Debraj Roy

ছোটবেলা থেকেই দেবরাজের (Debraj Roy) বাড়িতে ছিল অভিনয়ের পরিবেশ। তার বাবা মা দুজনেই ছিলেন জনপ্রিয় থিয়েটার কর্মী। দেবরাজ রায় নিজেও ৯০ এর দশকে রেডিও নাটক দূরদর্শনে কাজ করেছেন। স্ত্রী অনুরাধা রায়ের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। দেবরাজ রায় (Debraj Roy) টলিউডের সৌভাগ্যবান অভিনেতাদের মধ্যে একজন।

সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন তিনি। তার স্ত্রী অনুরাধা রায় বিয়ের পর প্রথমবার টলি জগতে পা রেখেছিলেন। অনুরাধার বাড়িতেও নাচ,গান,অভিনয়ের পরিবেশ ছিল। অনুরাধা বিয়ের আগে থিয়েটার করতেন। বিয়ের পর শ্বশুরবাড়ির জোরাজুরিতেই অভিনয় করতে এসেছিলেন।
দাপুটে অভিনেতা হিসেবে কাঁপিয়েছেন ছোটো থেকে বড় পর্দা, আচমকাই কেন অভিনয় জীবন থেকে সরে গেলেন অনুরাধা রায়ের স্বামী দেবরাজ রায়?

এই স্বামী-স্ত্রীর জুটিকে দেখা গেছে দেবর, চৌধুরী পরিবার, তিন থেকে তালসহ টলিউডের বহু ছবিতে। তবে অনেক বছর ধরেই হঠাৎই চলচ্চিত্র জগৎ থেকে উধাও হয়ে গিয়েছেন দেবরাজ রায় (Debraj Roy)। তার সমকালীন সময়ের বহু অভিনেতা এখনও অভিনয় করে যাচ্ছেন। তবে দেবরাজ রায় কেন নিজেকে সরিয়ে নিলেন চলচ্চিত্র দুনিয়া থেকে।

একটি সাক্ষাৎকারে স্বামীর প্রসঙ্গে মুখ খুলে ছিলেন অনুরাধা রায়। তিনি জানেন ২০১৭ সালে দেবরাজের রায়ের ব্রেন স্ট্রোক হয়। তার কারণে অসাড় হয়ে পড়ে দেবরাজ রায়ের (Debraj Roy) শরীরের ডান দিক। এরপর থেকেই চলচ্চিত্র জগতের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। এখন বাড়িতে খবরের কাগজ পড়ে বা গল্পের বই পড়ে তার সময় কাটে। অনুরাধা রায় এখনো নানান ধারাবাহিক অভিনয় করে যাচ্ছেন। এখন বিনোদন দুনিয়া থেকে বহু দূরে অবসর যাপন করছেন দেবরাজ রায় (Debraj Roy)। তবে কোন ছোটখাটো অনুষ্ঠান বা টেলিফোন সাক্ষাৎকার দিয়ে থাকেন।

RELATED Articles