মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবে না তৃণমূল, বার্তা মমতার, দলনেত্রীর নির্দেশ উপেক্ষা করেই দিল্লিযাত্রা সুদীপের, সাংসদ হয়েই অন্য খেলা?

Sudip Banerjee went to Delhi: আজ রবিবার সন্ধ্যেয় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে বসবে এই অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত নানান দেশের রাষ্ট্রনেতারা। আমন্ত্রণ জানানো হয়েছে দেশের নানান রাজনীতিকদেরও। প্রায় ৯ হাজার অতিথি আমন্ত্রিত রয়েছে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের জয়ী সাংসদেরও। কিন্তু অনুষ্ঠানে যোগ দেবে না তৃণমূল তাও দিল্লি যাত্রা নবনির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee went to Delhi)

গতকাল, শনিবার তৃণমূলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিয়েছিলেন যে তাঁর দল থেকে কেউ মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবে না। কিন্তু তা সত্ত্বেও আজ, রবিবার সকালে উত্তর কলকাতার নতুন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল দিল্লির উদ্দেশে রওনা দিতে (Sudip Banerjee went to Delhi)

কেন দলনেত্রী নির্দেশ অমান্য করে দিল্লি যাত্রা সুদীপের (Sudip Banerjee went to Delhi)?

এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন শুনেই সকলে মনে করেছিলেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানেই যাচ্ছেন তিনি (Sudip Banerjee went to Delhi)। তাহলে দলনেত্রীকে অমান্য? তবে সুদীপ স্পষ্ট করে জানালেন, “গতকাল রাতে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী। বলেছিলেন আসার জন্য। কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে যাওয়া হবে না। সেখানে কী করে যাব”?

তাহলে আজই দিল্লি যাত্রা কেন (Sudip Banerjee went to Delhi)? সুদীপের কথায়, “শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছি না। সাংসদদের রেজিস্ট্রেশন করতে হয়। ৫-৯ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের তারিখ। আজ শেষ দিন। সেই কারণেই যাচ্ছি”।

ফের একবার লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে এদিন তিনি বলেন, “আমি আজকে থেকে নেতৃত্ব দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সংসদীয় দলের নেতৃত্ব আমিই দিচ্ছি। ছয় বারের সাংসদ আমি। পশ্চিমবঙ্গে আমার থেকে বেশিবারের সাংসদ আর কেউ নেই। এগুলো আমার কাছে স্বাভাবিক বিষয়” (Sudip Banerjee went to Delhi)

RELATED Articles