June Maliah talk about lady power: এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচিত সাংসদদের প্রায় ৩৮ শতাংশই মহিলা। একাধিক নতুন মুখ রয়েছে এবারের তালিকায়। তবে সংসদে কারা শিষ্যে থাকবেন সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। এসব নিয়ে চর্চার মাঝেই জুন মালিয়া (June Maliah) জানিয়ে দিলেন সংসদে ঝগড়ার দায়িত্ব কাদের (June Maliah talk about lady power)। তিনি কী করতে চলেছেন সংসদে।
এবারের লোকসভা নির্বাচনে মোট ৫৪৩টা আসনের মধ্যে ২৩০টার উপরে আসন পেয়েছে ইন্ডিয়া জোট। তাই এবার বিরোধী জোটকে দমানো সহজ হবেনা। আগামী পাঁচ বছর কেন্দ্রের সরকারের দাবিতে অনেক বেশি বিরোধী কণ্ঠস্বর শুনতে হবে বলেই মনে করছেন রাজনীতিবিদরা (June Maliah talk about lady power)।
বাংলার নারী বাহিনী হয়ে কারা গলা হাঁকাবেন (June Maliah talk about lady power)? এক সাক্ষাৎকারে জুন মালিয়া (June Maliah) জানিয়েছেন, “ঝগড়া করার জন্য মহুয়া আছে, কাকলিদি আছেন। ঝগড়া ওরা খুব ভাল পারে। আমি ওদের সাপোর্ট দিয়ে যাব। ওদের দায়িত্ব ঝগড়া করা। সায়নীও আছে। আমার এদের উপর খুব ভরসা আছে।”
জুন মালিয়া (June Maliah) কোন পদে থাকবেন? জুন জানান, “আমার ফোকাস উন্নয়নমূলক কাজের দিকে।” মহুয়া মৈত্র, সায়নী ঘোষ প্রমুখেরা যেভাবে দাপটের সঙ্গে কথা বলেন, জুন সেক্ষেত্রে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন। জুন মালিয়াকে গলা তুলে কথা বলতে খুব একটা দেখা যায় না। জুন নিজের মতো করেই নিজের বক্তব্য তুলে ধরবেন। শাসকদলের চড়া সুরকে পাল্লা দেবেন মহুয়া, সায়নীরাই (June Maliah talk about lady power)। জুন একা নন, নব নির্বাচিত হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে গলা চড়াতে সেভাবে দেখা যাবে না, তাই রচনা তার দলেই থাকবেন, বলে মনে করেছেন জুন।
জুন মালিয়াকে (June Maliah) নিয়ে ভোট পর্বে বারবার কথা বলেছেন দিলীপ ঘোষ। জুনের নাম ঘোষণার পর তিনি বলেছিলেন, “ওই রকম সুন্দর মানুষ দেখে কেউ আর ভোট দেবে না। সেই অভিজ্ঞতা মানুষের ভালো নয়” (June Maliah talk about lady power)। ভোটে জিতে জুন মালিয়ার মুখে শোনা গেল দিলীপ ঘোষের কথা। জুন সাক্ষাৎকারে বলেন, “বারবার দিলীপদা বলেছেন আমি খুব সুন্দর। আমি খুব খুশি হয়েছি দিলীপদা”।






