আসছে বাংলার প্রথম সায়েন্স ফিকশন ছবি বুমেরাং। বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে এর আগে সায়েন্স ফিকশন নিয়ে কোন ছবি সেরম ভাবে হয়নি। জিতের প্রযোজনায় তৈরি হচ্ছে বুমেরাং ছবিটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জিৎ ও রুক্মিনী মৈত্রকে (Rukmini Maitra)। এই ছবিতে প্রথমবার একসাথে কাজ করতে দেখা যাবে জিৎ ও রুক্মিনীকে। এই ছবিতে রুক্মিনীর লুক নিয়ে হৈ চৈ করে গিয়েছে টলিপাড়ায়।
রোবটের গল্প নিয়ে বুমেরাং ছবি। এই সিনেমায় থাকবে সুপার বাইকের কথা। এই ছবিতে দ্বৈত্য চরিত্রে অভিনয় করছেন রুক্মিনী। রুক্মিনীকে (Rukmini Maitra) দেখা যাবে জিতের স্ত্রীয়ের চরিত্রে মানুষ হিসেবে। অপরটি রোবটের চরিত্রে। এই দুই চরিত্রের নাম সিনেমাতে নিশা ও ইশা। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জিৎ ও রুক্মিনীকে। তাছাড়াও এই ছবিতে দেখা যাবে, সৌরভ দাস, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ছাড়াও অন্যান্য অনেক অভিনেতা অভিনেত্রীদের। ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবিটি। জানা গিয়েছে এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌভিক কুন্ডু।
কিছুদিন আগেই দেব অনুরাগীদের মধ্যে কেউ একটি খবর দেখে চমকে যায়। ২০২১ সালের ৬ মে নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেব। হ্যাঁ, রুক্মিনী মৈত্রর (Rukmini Maitra) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। এমনকি তাদের নাকি রয়েছে একটি সন্তানও। এবার এই বিয়ে নিয়েই মুখ খুললেন রুক্মণী। বিয়ের খবরে অবাক রুক্মিনী বলেন, “ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়। সেখানে একটা বচ্চার কথাও রয়েছে। যার কথা বলা হয়েছে, সেই আমাইরা আমার ভাইঝি। যেহেতু আমাইরার সঙ্গে আমার এত ছবি রয়েছে ওরা ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে”।
বাস্তবে অনুষ্ঠান করে রুক্মিনী বিয়েটা কবে করবেন? এবিষয়ে রুক্মিণীর (Rukmini Maitra) কথায়, “মিডিয়া যেদিন স্পেকুলেট করা বন্ধ করবে, আমি সেদিন বিয়েটা করে নেব। আমার মাও কিন্তু বিয়ের কথা জিগ্গেস করেন না। তাহলে তোমরা জিগ্গেস কেন করছো! যেদিন মনে হবে, আমি বিয়ের জন্য তৈরি, সেদিন বিয়েটা করে নেব। আমি বিয়েতে বিশ্বাসী, আর বিয়ে লুকিয়ে রাখতেও চাই না। এখন এত ব্যস্ততা রয়েছে, তাই বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। তবে আমার মনে হয় কমিটমেন্ট জরুরী। আজকাল দেখি বহু বিয়েই টিকে আছে, তবে সেই সম্পর্কে কোনও কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্টটাই আগে থাকুক। বাকিটা ক্রমশ প্রকাশ্য”।
রুক্মিনীর (Rukmini Maitra) কথায়, আমার জীবনের সবচেয়ে বড় বুমেরাং অভিনেত্রী হওয়াটা। ভেবেছিলাম কোনদিনও অভিনেত্রী হব না, কিন্তু জীবনে সেটাই ঘটল। লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ঘাটাল থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন দেব। নির্বাচনের আগে জোর কদমে প্রচার চালিয়েছেন অভিনেতা। তবে দেবের প্রচারে কখনোই দেখা যায়নি তার সঙ্গিনী রুক্মিনীকে (Rukmini Maitra)। এপ্রসঙ্গে রুক্মিনী বলেন, “এটা এক্কেবারেই ওর আলাদা কর্মক্ষেত্র। ওর একার জার্নি। ওই বিষয়টা ও একাই খুব পরিণত হাতে সামলাচ্ছে। প্রচারে ওর সঙ্গে না থাকলেও আমি ওর পাশে সবসময় আছি।”





