Sukanta Majumdar again slammed TMC: রাজ্য ও রাজ্যের শাসক দলের নানান ইস্যু নিয়েই বারনার সরব হয় বিরোধীরা। বিরোধীরা যে রাজ্যের শাসক দলের খামতি নিয়ে অরশ্ন তুলবেই, তা তো বলাই বাহুল্য। এবার ফের একবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar again slammed TMC)। উল্টোরথের দিনও তৃণমূলকে বিঁধতে কসুর করলেন না বিজেপি সাংসদ।
গতকাল, সোমবার সন্ধ্যেয় হাওড়ার সাঁকরাইলের নবঘরায় গৌড়ীয় মঠের উল্টো রথযাত্রার অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। ছিলেন দিলীপ ঘোষও। এই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে একহাত নেন সুকান্ত (Sukanta Majumdar again slammed TMC)। বলেন, “যদু বংশ ধ্বংসের সময় মুষল পর্ব শুরু হয়েছিল। তৃণমূলেও তাই শুরু হয়েছে। এভাবেই দলটা শেষ হয়ে যাবে”।
রাজ্যে সবজির দাম বৃদ্ধির জন্যও এদিন তৃণমূলকে তুমুল কটাক্ষ করলেন বালুরঘাটের সাংসদ (Sukanta Majumdar again slammed TMC)। বলেন, “দেশের বিভিন্ন রাজ্য পেট্রোপণ্যের দাম কমিয়েছে। আর এই রাজ্যে এক টাকা অতিরিক্ত কর বসানো হয়েছে। গ্রাম থেকে এই গাড়িতেই সবজি, অনাজ শহরে আসে। তাই জ্বালানির দাম না কমালে সবজির দাম কমবে না। টাস্ক ফোর্স দিয়েও কমবে না”।
সদ্যই শেষ হয়েছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। চার কেন্দ্রেই জিতেছে তৃণমূল। এই উপনির্বাচনে রিগিংয়ের অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ শানান সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “কিছুদিন আগে যে যে আসনে লোকসভা ভোটে বিজেপি এগিয়ে ছিল, কয়েকদিনের মধ্যে তৃণমূল কোন কাজ করলো যে মানুষ তাদের ভোট দিল। এটা আসলে রিগিং, ছাপ্পা ভোটের পরিণাম” (Sukanta Majumdar again slammed TMC)।
সুকান্তর সংযোজন, “আগে হুগলির আরামবাগ আসনে সিপিএমের নেতা অনিল বসু তিন চার লক্ষের বেশি ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চাৎদেশ দেখানোর কটূক্তি করতো। আর এখন অনিল বসু সহ সিপিএমকেই খুঁজে পাওয়া যায় না। তৃণমূলেরও তার চেয়েও আরও খারাপ পরিস্থিতি হবে। না হলে একেকটি বুথে বিজেপি দুটি তিনটি ভোট পায়। এটা আগে সিপিএম করতো, এখন তৃণমূল করছে” (Sukanta Majumdar again slammed TMC)। প্রসঙ্গত, এদিনের এই অনুষ্ঠানে দিলীপ ঘোষ উপস্থিত থাকলেও সাংবাদিকদের সামনে তিনি মুখ খোলেন নি।





