উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়া হোক উত্তর-পূর্বের সঙ্গে, মোদীর কাছে আর্জি সুকান্তর, বাংলা ভাগের ষড়যন্ত্র, বলছে তৃণমূল

Sukanta Majumdar Requested Modi to include North Bengal with North East Zone: উত্তরবঙ্গকে যেন উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমনটাই আর্জি জানালেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Requested Modi to include North Bengal with North East Zone)। তিনি আশাবাদী, রাজ্য সরকারের এই বিষয়ে কোনও আপত্তি থাকবে না। তবে সুকান্তর এমন আর্জিকে বাংলা ভাগের চক্রান্ত হিসেবে দেখছে তৃণমূল।

গতকাল, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার। তিনি প্রধানমন্ত্রীকে জানান, ঠিক কোন কোন ক্ষেত্রে উত্তরবঙ্গের সঙ্গে মিল রয়েছে উত্তর-পূর্বের। পশ্চিমবঙ্গের উত্তরের ৮ জেলা কোনওভাবে উত্তর-পূর্বের সঙ্গে জুড়ে দেওয়া সম্ভব কী না, তাও জানতে চান সুকান্ত (Sukanta Majumdar Requested Modi to include North Bengal with North East Zone)। তিনি মনে করছেন, উত্তরবঙ্গ যদি উত্তর-পূর্বের অংশ হয়, তাহলে উত্তরঙ্গের আরও উন্নয়ন হবে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে সুবিধা  হবে।  

তবে বিজেপি সাংসদের এই আর্জি মোটেই ভালোভাবে নেয়নি শাসক দল তৃণমূল। বাংলাভাগের ষড়যন্ত্রের অভিযোগ আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কথায়, “আবার সেই বাংলাভাগের বিভাজনের চেষ্টা! এবার উন্নয়নের টোপ দিয়ে ফের বাংলা থেকে উত্তরবঙ্গকে বিভাজনের চেষ্টা হচ্ছে। আসলে ওরা বংলার উন্নয়নের বিরোধী” (Sukanta Majumdar Requested Modi to include North Bengal with North East Zone)

অন্যদিকে আবার এই বিষয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “উত্তরবঙ্গ বলে আলাদা কোনও ভূখণ্ড নয়। ওই ৮টি জেলা পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। ওঁর এ কথা মেনে নিতে হলে, কেন্দ্রীয় সরকারকে মেনে নিতে হবে উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে নতুন রাজ্যের দাবী উঠেছে। ৪০টি এমন নতুন রাজ্যের দাবি জমা আছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে”।

যদিও কুণাল ঘোষের অভিযোগ মেনে নিতে নারাজ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, তিনি বাংলার উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব দিয়েছেন (Sukanta Majumdar Requested Modi to include North Bengal with North East Zone)। সুকান্ত বলেন, “তৃণমূলের কাজই হল সব কিছুতে রাজনীতি খোঁজা”। তাঁর দাবী, “উত্তরবঙ্গের উন্নয়ন যে যথাযথ হয়নি, তা কারও অজানা নয়। প্রধানমন্ত্রী উত্তর-পূর্বের রাজ্যগুলির উন্নয়নের উদ্যোগ নিয়েছেন। সে জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দও রয়েছে। তাই উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে জুড়ে দিলে উন্নয়নে গতি আসবে”।

RELATED Articles