‘আমার বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে…’, হাইকোর্টে বড় অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee Complained that Her Freedom of Speech is being Hampered: রাজ্য ও রাজ্যপালের সংঘাত গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে নানান মন্তব্যের মাধ্যমে তাঁকে অসম্মান করছেন মমতা। সেই মর্মেই হাইকোর্টে মমতার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার সেই মামলায় বিস্ফোরক অভিযোগ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Complained that Her Freedom of Speech is being Hampered)

রাজ্যপাল যে মানহানির মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল যে আগামী ১৪ আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনও মানহানিকর বা অসত্য মন্তব্য করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। গতকাল, বুধবার ছিল সেই মামলার শুনানি। সেখানেই মুখ্যমন্ত্রীর বাক স্বাধীনতার খর্ব হওয়ার প্রসঙ্গ ওঠে (Mamata Banerjee Complained that Her Freedom of Speech is being Hampered)।  

এদিন আদালতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “মূল অভিযোগ ছিল সংবাদপত্র এবং গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে। সুপ্রিম কোর্টে আদৌ কোনও রক্ষাকবচ আছে কি না, তা নিয়ে মামলা বিচারাধীন”।

মমতার আইনজীবীর দাবী, পাবলিক ডোমেইনেই রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। সেখানে কোনও অসত্য মন্তব্য হবে কেন! কোনও ফেক মন্তব্যও বা কেন হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতার আইনজীবী। তাঁর কথায়, সাংবিধানিক পদে কী হচ্ছে না হচ্ছে, তা জনগণের জানার অধিকার রয়েছে।

এদিন আবার আইনজীবী আরও একবার নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের কথাও উল্লেখ করে। তিনি জানা, নির্বাচিত জনপ্রতিনিধি রাজভবনে জেরে ভয় পাচ্ছেন। সংবাদমাধ্যমেই তিনি সেই অভিযোগ করেছিলেন। সায়ন্তিকা ছাড়াও কুণাল ঘোষকেও এই মামলায় পার্টি করা হয়েছে। আজ, বেলা সাড়ে ১২টায় ফের এই মামলার শুনানি রয়েছে (Mamata Banerjee Complained that Her Freedom of Speech is being Hampered)

প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সেই ঘটনার পর নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অনেক মহিলাদের কাছ থেকেই তিনি অভিযোগ পেয়েছেন যে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতেই আদালতে মানহানির মামলা করেন রাজ্যপাল।

RELATED Articles